১/৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩৫ - উপদেশদাতা নবী ও তাওহীদের ডাক

লোকদের বিরুদ্ধে জিহাদের নির্দেশ যতক্ষণ না তারা স্বীকার করে যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই, মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল এবং সলাত কায়িম করে, যাকাত দেয়, নবী যে শারী‘আতের বিধান এনেছেন তার প্রতি ঈমান আনে, যে ব্যক্তি এসব করবে সে তার জান মালের নিরাপত্তা লাভ করবে; তবে শারী‘আত সম্মত কারণ ব্যতীত, তার অন্তরের খবর আল্লাহর কাছে; যে ব্যক্তি যাকাত দিতে ও ইসলামের অন্যান্য বিধান পালন করতে অস্বীকার করে তার বিরুদ্ধে যুদ্ধ করার এবং ইসলামের বৈশিষ্ট্যসমূহ প্রতিষ্ঠার ব্যাপারে ইমামের গুরুত্বারোপ করার নির্দেশ

তাওহীদের ডাক ও নবীর উপদেশদাতার ভূমিকা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৫

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، وَعَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالاَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ " .بِمِثْلِ حَدِيثِ ابْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ ح وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، - يَعْنِي ابْنَ مَهْدِيٍّ - قَالاَ جَمِيعًا حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ فَإِذَا قَالُوا لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلاَّ بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ " . ثُمَّ قَرَأَ ﴾ إِنَّمَا أَنْتَ مُذَكِّرٌ * لَسْتَ عَلَيْهِمْ بِمُسَيْطِرٍ﴿

জাবির (রাঃ), আবূ হুরায়রাহ্ (রাঃ) ও আবূ সালিহ (রহঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, লোকদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি আদিষ্ট হয়েছি। বাকি অংশ আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে ইবনুল মুসাইয়্যাব-এর বর্ণিত হাদীসের অনুরূপ। আবূ বাক্‌র ইবনু শাইবাহ্ ও মুহাম্মাদ ইবনু আল মুসান্না (রহঃ) ..... জাবির (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, ‘আল্লাহ ব্যতীত প্রকৃত কোন ইলাহ নেই’-এ কথার স্বীকৃতি না দেয়া পর্যন্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। ‘আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই’- এ কথা স্বীকার করলে তারা আমার থেকে তাদের জান মালের নিরাপত্তা লাভ করবে; তবে শারী’আত সম্মত কারণ ছাড়া। তাদের হিসাব-নিকাশ আল্লাহর কাছে।তারপর তিনি আয়াতটি তিলাওয়াত করেনঃ “আপনি তো একজন উপদেশদাতা। আপনি এদের উপর কর্মনিয়ন্ত্রক নন”-(সূরা আল গা-শিয়াহ্ ৮৮ : ২১-২২)।

ই.ফা. ৩৫; ই.সে. ৩৫-৩৬

সহীহ মুসলিম হাদিস ৩৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে জাবির (রাঃ) ও আবু হুরাইরা (রাঃ)-এর সূত্রে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর বাণী এসেছে। তিনি বলেছেন, লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি আদিষ্ট হয়েছেন, যতক্ষণ না তারা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে। তারা এ কথা বললে তাদের রক্ত ও সম্পদ নিরাপদ হবে; তবে শরীয়তসম্মত কারণ থাকলে আলাদা। তাদের হিসাব আল্লাহর কাছে। এরপর তিনি সূরা আল গাশিয়াহর আয়াত তিলাওয়াত করেন—আপনি তো একজন উপদেশদাতা, তাদের উপর কর্মনিয়ন্ত্রক নন। এই অংশ হাদিসটিকে আরও স্পষ্ট করে যে নবী صلى الله عليه وسلم মানুষের কাছে সত্য পৌঁছে দেন, আর অন্তরের হিসাব আল্লাহর হাতে। তাওহীদের ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ, উপদেশদাতা নবী এবং আল্লাহর কাছে হিসাব—এই হাদিসের প্রধান বিষয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাওহীদের ঘোষণা জান-মালের নিরাপত্তার সঙ্গে যুক্ত হয়েছে।
  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সত্যের দিকে উপদেশ দিয়েছেন।
  • মানুষের অন্তরের হিসাব আল্লাহর কাছে।
  • শরীয়তসম্মত সীমা হাদিসে স্পষ্টভাবে রাখা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন