১৭/১৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩৪০০ - দাওয়াত, দোয়া ও ঘরের আদব

যায়নাব বিনতু জাহ্‌শকে বিবাহ করা, পর্দার হুমুম নাযিল হওয়া এবং বিবাহের ওয়ালীমাহ্‌ সাবিত হওয়া

দাওয়াতে প্রবেশ ও খাওয়ার পর চলে যাওয়ার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৪০০

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَنَسٍ، قَالَ لَمَّا تَزَوَّجَ النَّبِيُّ صلى الله عليه وسلم زَيْنَبَ أَهْدَتْ لَهُ أُمُّ سُلَيْمٍ حَيْسًا فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ فَقَالَ أَنَسٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ اذْهَبْ فَادْعُ لِي مَنْ لَقِيتَ مِنَ الْمُسْلِمِينَ ‏"‏ ‏.‏ فَدَعَوْتُ لَهُ مَنْ لَقِيتُ فَجَعَلُوا يَدْخُلُونَ عَلَيْهِ فَيَأْكُلُونَ وَيَخْرُجُونَ وَوَضَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَهُ عَلَى الطَّعَامِ فَدَعَا فِيهِ وَقَالَ فِيهِ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ وَلَمْ أَدَعْ أَحَدًا لَقِيتُهُ إِلاَّ دَعَوْتُهُ فَأَكَلُوا حَتَّى شَبِعُوا وَخَرَجُوا وَبَقِيَ طَائِفَةٌ مِنْهُمْ فَأَطَالُوا عَلَيْهِ الْحَدِيثَ فَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَسْتَحْيِي مِنْهُمْ أَنْ يَقُولَ لَهُمْ شَيْئًا فَخَرَجَ وَتَرَكَهُمْ فِي الْبَيْتِ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلاَّ أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ‏}‏ قَالَ قَتَادَةُ غَيْرَ مُتَحَيِّنِينَ طَعَامًا وَلَكِنْ إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا حَتَّى بَلَغَ ‏{‏ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ‏}

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

যখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যায়নাবকে বিবাহ করলেন তখন উম্মু সুলায়ম (রাঃ) পাথরের একটি পাত্রে তাঁর জন্য হায়স পাঠালেন। আনাস (রাঃ) বলেন, তখন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃতুমি যাও, মুসলিমদের মধ্যে যার সঙ্গে তোমার সাক্ষাৎ হয় তাকে আমার পক্ষ থেকে দা’ওয়াত দাও।অত:পর যার সঙ্গে সাক্ষাৎ হল আমি তাকে দা’ওয়াত দিলাম। তারা তাঁর কাছে আসতে শুরু করল এবং খেয়ে চলে যেতে লাগল। আর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর হাত খাদ্যের উপর রাখলেন এবং তাতে দোয়া পড়লেন। এতে আল্লাহ্‌র ইচ্ছায় তিনি যা পাঠ করার তা পড়লেন। যারই সাথে আমার সাক্ষাৎ হয়েছে তাকেই দা’ওয়াত দিতে বাদ দেইনি। সকলেই খেল এবং তৃপ্ত হল। তারা বেরিয়ে গেল কিন্তু তাদের একদল রয়ে গেল। তারা তাঁর সেখানে দীর্ঘালাপে লিপ্ত রইল। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদের কিছু বলতে লজ্জাবোধ করছিলেন। তাই তিনি নিজেই বেরিয়ে গেলেন এবং তাদের ঘরে রেখে গেলেন।তখন আল্লাহ তা’আলা এ আয়াত নাযিল করেন- (অর্থ) “হে মু’মিনগণ! তোমাদের অনুমতি দেয়া না হলে আহার্য প্রস্তুতের জন্য অপেক্ষা না করে আহার গ্রহণের জন্য তোমরা নবী গৃহে প্রবেশ করবে না।” ক্বাতাদাহ্‌ (রহঃ) বলেন, তোমরা আহার্য প্রস্তুতির সময়ের যদি অপেক্ষা না কর তবে তোমাদের আহ্বান করলে তোমরা প্রবেশ করবে। এ বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র”- (সূরা‌ আল আহ্‌যাব ৩৩:৫৩)।

ই.ফা. ৩৩৭৩, ই.সে. ৩৩৭২

সহীহ মুসলিম হাদিস ৩৪০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে যায়নাব (রাঃ)-এর বিবাহের পর উম্মু সুলাইম (রাঃ) পাথরের পাত্রে হায়স পাঠান। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আনাস (রাঃ)-কে বলেন, মুসলিমদের মধ্যে যার সঙ্গে দেখা হয় তাকে দাওয়াত দিতে। আনাস (রাঃ) যাদের সঙ্গে দেখা করেন, সবাইকে দাওয়াত দেন। মানুষ এসে খেয়ে বেরিয়ে যেতে থাকে। নবী (صلى الله عليه وسلم) খাবারের উপর হাত রাখেন এবং আল্লাহর ইচ্ছায় দোয়া করেন। সবাই খেয়ে তৃপ্ত হয়। কিন্তু কিছু লোক থেকে যায় এবং দীর্ঘ আলাপে লিপ্ত হয়। নবী (صلى الله عليه وسلم) তাদের কিছু বলতে লজ্জাবোধ করছিলেন, তাই নিজেই বেরিয়ে যান। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন—নবী গৃহে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না, খাবারের অপেক্ষায় বসে থাকা যাবে না; দাওয়াত পেলে প্রবেশ করতে হবে। এই হাদিসে দাওয়াতের আদব, খাবারের দোয়া, অতিথির সীমা এবং অন্তরের পবিত্রতার কথা এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাওয়াত পেলে অনুমতি অনুযায়ী ঘরে প্রবেশ করতে হয়।
  • নবী (صلى الله عليه وسلم) খাবারের উপর হাত রেখে দোয়া করেছেন।
  • খাওয়ার পর দীর্ঘ আলাপে বসে থাকা গৃহস্থের জন্য কষ্টকর হতে পারে।
  • আয়াতে এই আদবকে অন্তরের পবিত্রতার সঙ্গে যুক্ত করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন