১৭/১৬. অধ্যায়ঃ
দা‘ওয়াতে সাড়া দেয়ার নির্দেশ
সহিহ মুসলিম : ৩৪০২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৪০২
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى الْوَلِيمَةِ فَلْيُجِبْ " . قَالَ خَالِدٌ فَإِذَا عُبَيْدُ اللَّهِ يُنَزِّلُهُ عَلَى الْعُرْسِ .
ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন: যখন তোমাদের কাউকে ওয়ালীমার দাওয়াত দেয়া হয়, সে যেন তা কবুল করে। (রহঃ) খালিদ বলেন, ‘উবাইদুল্লাহ (রহঃ) একে বিবাহের ওয়ালীমা বলে গ্রহণ করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৩৭৫, ইসলামীক সেন্টারঃ ৩৩৭৪
