১৮/৬. অধ্যায়ঃ
(কোন মহিলার দুধ) পাঁচ চুমুক খাওয়াতে হারাম সাব্যস্ত হওয়া প্রসঙ্গে
সহিহ মুসলিম : ৩৪৯০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৪৯০
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ يَحْيَى، - وَهُوَ ابْنُ سَعِيدٍ - عَنْ عَمْرَةَ، أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ، تَقُولُ - وَهْىَ تَذْكُرُ الَّذِي يُحَرِّمُ مِنَ الرَّضَاعَةِ - قَالَتْ عَمْرَةُ فَقَالَتْ عَائِشَةُ نَزَلَ فِي الْقُرْآنِ عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ ثُمَّ نَزَلَ أَيْضًا خَمْسٌ مَعْلُومَاتٌ
‘আমরাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি আয়িশা (রাঃ)-কে বলতে শুনেছেন, যখন তিনি দুধপানের ঐ পরিমাণ সম্পর্কে আলোচনা করলেন যার দ্বারা হারাম সাব্যস্ত হয়। আমরাহ বললেন যে, আয়িশা (রাঃ) বলেছিলেন, আল-কুরআনে নাযিল হয় “নির্ধারিত দশবার দুধপানে।” অতঃপর নাযিল হয় “নির্ধারিত পাঁচবার দুধপানে।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৬৩, ইসলামীক সেন্টারঃ ৩৪৬২
