১৮/৭. অধ্যায়ঃ

বয়স্কদের দুধপান করানো

সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৪৯২

حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَتْ سَهْلَةُ بِنْتُ سُهَيْلٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَرَى فِي وَجْهِ أَبِي حُذَيْفَةَ مِنْ دُخُولِ سَالِمٍ - وَهُوَ حَلِيفُهُ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ أَرْضِعِيهِ ‏"‏ ‏.‏ قَالَتْ وَكَيْفَ أُرْضِعُهُ وَهُوَ رَجُلٌ كَبِيرٌ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ ‏"‏ قَدْ عَلِمْتُ أَنَّهُ رَجُلٌ كَبِيرٌ ‏"‏ ‏.‏ زَادَ عَمْرٌو فِي حَدِيثِهِ وَكَانَ قَدْ شَهِدَ بَدْرًا ‏.‏ وَفِي رِوَايَةِ ابْنِ أَبِي عُمَرَ فَضَحِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم

‘আয়িশাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

সুহাইলের কন্যা সাহলাহ (রাঃ) নবী (ﷺ)-এর নিকট হাজির হয়ে বলল, ‘হে আল্লাহর রসূল, আমার সাথে সালিমের দেখা সাক্ষাৎ করার কারণে আমি আবু হুযাইফার মুখমণ্ডলে অসন্তুষ্টির আলামত দেখতে পাচ্ছি, অথচ সালিম হলো তাঁর হালিফ (পোষ্য পুত্র)।’ নবী (ﷺ) বললেন: ‘তুমি তাকে দুধ পান করিয়ে দাও।’ তিনি বলেন, ‘আমি কেমন করে তাকে দুধ পান করাব, অথচ সে একজন বয়স্ক পুরুষ?’ এতে রসূলুল্লাহ (ﷺ) মুচকি হাসলেন এবং বললেন, ‘আমি জানি যে, সে একজন বয়স্ক পুরুষ।’ ‘আমর (রাঃ) তাঁর হাদীসে অতিরিক্ত বলেছেন, ‘সালিম বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।’ আর ইবনু আবু উমরের বর্ণনায় রয়েছে যে, রসূলুল্লাহ (ﷺ) হেসে দিলেন।

ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৬৫, ইসলামীক সেন্টারঃ ৩৪৬৪

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন