১৮/১০. অধ্যায়ঃ
সন্তান বিছানার অধিপতির এবং সন্দেহ পরিহার
সহিহ মুসলিম : ৩৫০৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৫০৫
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتِ اخْتَصَمَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ وَعَبْدُ بْنُ زَمْعَةَ فِي غُلاَمٍ فَقَالَ سَعْدٌ هَذَا يَا رَسُولَ اللَّهِ ابْنُ أَخِي عُتْبَةَ بْنِ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَىَّ أَنَّهُ ابْنُهُ انْظُرْ إِلَى شَبَهِهِ وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ هَذَا أَخِي يَا رَسُولَ اللَّهِ وُلِدَ عَلَى فِرَاشِ أَبِي مِنْ وَلِيدَتِهِ فَنَظَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى شَبَهِهِ فَرَأَى شَبَهًا بَيِّنًا بِعُتْبَةَ فَقَالَ " هُوَ لَكَ يَا عَبْدُ الْوَلَدُ لِلْفِرَاَشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ بِنْتَ زَمْعَةَ " . قَالَتْ فَلَمْ يَرَ سَوْدَةَ قَطُّ وَلَمْ يَذْكُرْ مُحَمَّدُ بْنُ رُمْحٍ قَوْلَهُ " يَا عَبْدُ " .
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
সাদ ইবনু আবু ওয়াক্কাস (রাঃ) এবং আবদ ইবনু জামআ (রাঃ) উভয়ে একটি সন্তানের ব্যাপারে ঝগড়া করেন। সাদ (রাঃ) বললেন, হে আল্লাহর রসূল (ﷺ)! এ সন্তান উতবাহ ইবনু আবু ওয়াক্কাস, আমার ভাইয়ের ছেলে। তিনি আমাকে ওসিয়ত করেছেন যে, এ সন্তান তারই পুত্র। আপনি তার সাদৃশ্যের প্রতি লক্ষ্য করুন।আর আবদ ইবনু জামআ (রাঃ) বললেন, হে আল্লাহর রসূল (ﷺ)! এ সন্তান আমার ভাই। আমার পিতার ঔরসে দাসীর গর্ভে জন্মলাভ করেছে। অতঃপর রসূলুল্লাহ (ﷺ) সন্তানটির গঠনাকৃতির দিকে লক্ষ্য করলেন। দেখতে পেলেন উতবার সাথে স্পষ্ট সাদৃশ্য রয়েছে। তখন তিনি বললেন, হে আবদ (ইবনু জামআ)! সন্তান তো বিছানার অধিপতির, আর ব্যভিচারীর জন্যে রয়েছে পাথর (এর শাস্তি)। হে সাওদা বিনত জামআ (রাঃ) তুমি এর থেকে পর্দা করবে। আয়িশা (রাঃ) বলেন, অতঃপর সে কখনো সাওদা (রাঃ)-কে দেখেনি। মুহাম্মাদ ইবনু রুমহ “ইয়া আবদু” শব্দটি উল্লেখ করেননি।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৪৭৮, ইসলামীক সেন্টারঃ ৩৪৭৭
