১৮/১২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩৫১৪ - তিন দিন বা সাত দিনের পছন্দ

বাসর ঘর উদ্যাপনের পর স্ত্রী বাকিরা বা সায়্যিবা হলে স্বামীর সাথে থাকার ব্যাপারে কী পরিমাণ সময় লাভের অধিকারিণী

তিন দিন নাকি সাত দিন—উম্মু সালমার ঘটনা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৫১৪

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبْدِ، الْمَلِكِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ { عَنْ أَبِيهِ، } أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ حِينَ تَزَوَّجَ أَمَّ سَلَمَةَ وَأَصْبَحَتْ عِنْدَهُ قَالَ لَهَا «لَيْسَ بِكِ عَلَى أَهْلِكِ هَوَانٌ إِنْ شِئْتِ سَبَّعْتُ عِنْدَكِ وَإِنْ شِئْتِ ثَلَّثْتُ ثُمَّ دُرْتُ» . قَالَتْ ثَلِّثْ .

আবূ বাক্‌র ইবনু ‘আবদুর রহমান (রহঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) যখন উম্মুহ সালামহ্‌ (রাঃ)-কে বিয়ে করলেন এবং তিনি (উম্মু সালামাহ্‌) (রাত যাপনের পরে) নবী (ﷺ)-এর নিকট থাকা অবস্থায় যখন সকাল হল তখন নাবি (ﷺ) তাঁকে বললেন, তোমার প্রতি তোমার স্বামীর কোন অনাদর অনাগ্রহ নেই। তুমি চাইলে তোমার কাছে সাতদিন (একাধারে) অবস্থান করব এবং তুমি চাইলে তিনদিন করব, এরপর (পালা করে) পরিক্রমা করব। উম্মু সালামাহ্‌ (রাঃ) বললেন, তিনদিন অবস্থান করুন।

ই.ফা. ৩৪৮৭, ই.সে. ৩৪৮৬

সহীহ মুসলিম হাদিস ৩৫১৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم উম্মু সালমা রাঃ-কে বিবাহের পর বলেন, তোমার প্রতি কোনো অনাদর নেই। তুমি চাইলে আমি তোমার কাছে সাত দিন থাকব, আর চাইলে তিন দিন থাকব, তারপর পালাক্রমে যাব। উম্মু সালমা রাঃ তিন দিন বেছে নেন। এখানে মূল শিক্ষা হলো দাম্পত্য সম্পর্কে সম্মান, পছন্দের সুযোগ এবং স্ত্রীদের মাঝে পালা বণ্টনের নিয়ম। হাদিসে কাউকে ছোট করা হয়নি; বরং নতুন স্ত্রীর মান রাখা হয়েছে। একই সঙ্গে অন্য স্ত্রীদের হকও মাথায় রাখা হয়েছে। এই বর্ণনা নববিবাহিতা স্ত্রীর অধিকার, বিধবার জন্য তিন দিন এবং ন্যায়ভিত্তিক সংসার জীবনের বিষয়কে তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নতুন স্ত্রীর সম্মান রক্ষায় সুন্দর ভাষা ব্যবহার করা হয়েছে।
  • উম্মু সালমা রাঃ-কে পছন্দের সুযোগ দেওয়া হয়েছিল।
  • তিন দিন থাকার পর পালা শুরু করার কথা এসেছে।
  • স্ত্রীদের অধিকার রক্ষায় ভারসাম্য গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন