১/৮৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৫৫ - গুনাহ বদলে নেকির দান
নিম্ন জান্নাতী, তথায় তার মর্যাদা
গুনাহের বদলে নেকি: আল্লাহর দয়ার এক বর্ণনা
সহীহ মুসলিম : ৩৫৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৫৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنِّي لأَعْلَمُ آخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولاً الْجَنَّةَ وَآخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْهَا رَجُلٌ يُؤْتَى بِهِ يَوْمَ الْقِيَامَةِ فَيُقَالُ اعْرِضُوا عَلَيْهِ صِغَارَ ذُنُوبِهِ وَارْفَعُوا عَنْهُ كِبَارَهَا . فَتُعْرَضُ عَلَيْهِ صِغَارُ ذُنُوبِهِ فَيُقَالُ عَمِلْتَ يَوْمَ كَذَا وَكَذَا كَذَا وَكَذَا وَعَمِلْتَ يَوْمَ كَذَا وَكَذَا كَذَا وَكَذَا . فَيَقُولُ نَعَمْ . لاَ يَسْتَطِيعُ أَنْ يُنْكِرَ وَهُوَ مُشْفِقٌ مِنْ كِبَارِ ذُنُوبِهِ أَنْ تُعْرَضَ عَلَيْهِ . فَيُقَالُ لَهُ فَإِنَّ لَكَ مَكَانَ كُلِّ سَيِّئَةٍ حَسَنَةً . فَيَقُولُ رَبِّ قَدْ عَمِلْتُ أَشْيَاءَ لاَ أَرَاهَا هَا هُنَا» .فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ .
আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন : জাহান্নাম হতে সবার শেষে উদ্ধারপ্রাপ্ত ও জান্নাতে সবার শেষে প্রবেশকারী লোকটিকে আমি অবশ্যই জানি। কিয়ামতের দিন তাকে উপস্থিত করে ফেরেশতাদেরকে নির্দেশ দেয়া হবে যে, এ ব্যক্তির সগীরা গুনাহগুলো তার সামনে পেশ কর, আর কবীরা গুনাহসমূহ (আলাদা) তুলে রাখ। সুতরাং ফেরেশতাগণ তার সম্মুখে সগীরা গুনাহগুলো উপস্থিত করবেন। আর ঐ ব্যক্তিকে (ধমকের সুরে) বলা হবে, তুমি অমুক দিন এ পাপ কাজ করেছিলে? অমুক দিন সে কাজ করেছিলে? সে বলবে, হ্যাঁ। সে কোনটি অস্বীকার করতে পারবে না। আর কবীরা গুনাহসমূহ পেশ করা হবে কিনা বলে সে ভয় করতে থাকবে।অতঃপর তাকে বলা হবে, তোমার এক একটি গুনাহের পরিবর্তে এক একটি নেকী দেয়া হলো। লোকটি বলবে, হে প্রতিপালক! আমি আরো অনেক অন্যায় কাজ করেছি, যেগুলো এখানে দেখছি না। অবশ্য রাসূলুল্লাহ (ﷺ)-কে এমনভাবে হাসতে দেখেছি যে তাঁর মাড়ির দাঁতগুলো পর্যন্ত ভেসে উঠল।
ই.ফা. ৩৬৩; ই.সে. ৩৭৪
সহীহ মুসলিম হাদিস ৩৫৫-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় গুনাহ, হিসাব এবং আল্লাহর দয়া। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, তিনি জানেন কে সবার শেষে জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নাম থেকে সবার শেষে বের হবে। কেয়ামতের দিন তাকে আনা হবে। ফেরেশতাদের বলা হবে, তার ছোট গুনাহগুলো সামনে পেশ করো এবং বড় গুনাহগুলো তুলে রাখো। তাকে জিজ্ঞেস করা হবে, অমুক দিনে তুমি অমুক কাজ করেছিলে? সে স্বীকার করবে, কারণ অস্বীকার করার উপায় থাকবে না। বড় গুনাহ সামনে আসবে কি না—এ ভয়ে সে থাকবে। এরপর তাকে বলা হবে, প্রতিটি গুনাহের বদলে তোমাকে একটি নেকি দেওয়া হলো। তখন সে আরও কিছু কাজের কথা বলবে, যেগুলো সে দেখছে না। এই বর্ণনায় ভয়, লজ্জা, স্বীকারোক্তি এবং আল্লাহর দয়া একসাথে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কেয়ামতের হিসাবের সময় মানুষ নিজের কাজ অস্বীকার করতে পারবে না।
- গুনাহের ভয় মানুষকে আল্লাহর সামনে বিনয়ী করে।
- আল্লাহ চাইলে গুনাহের বদলে নেকি দান করতে পারেন।
