১৯/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৫৫০ - ত্বলাক্ব
সম্মতি ব্যতীত ঋতুমতীকে ত্বলাক্ব প্রদান হারাম, যদি ত্বলাক্ব দেয় তবে ত্বলাক্ব হয়ে যাবে এবং ত্বলাক্ব প্রদানকারীকে রাজ‘আতের (স্ত্রী ফিরিয়ে নেয়ার) নির্দেশ দিতে হবে
সহীহ মুসলিম : ৩৫৫০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৫৫০
وَحَدَّثَنِيهِ إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ عَبْدِ رَبِّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ قَالَ ابْنُ عُمَرَ فَرَاجَعْتُهَا وَحَسَبْتُ لَهَا التَّطْلِيقَةَ الَّتِي طَلَّقْتُهَا .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তবে এতে রাবী (সরাসরি ইবনু ‘উমরের উক্তি উদ্ধৃত করে) বলেছেন যে, ইবনু ‘উমর (রাঃ) বলেছেন, পরে আমি তাকে রাজ’আত করে নিলাম এবং তাকে যে তালাকটি দিয়েছিলাম তা তার জন্য একটি তালাকরূপে হিসাব করা হল।
ই.ফা. ৩৫২২, ই.সে. ৩৫২১
