১৯/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৫৫১ - ত্বলাক্ব
সম্মতি ব্যতীত ঋতুমতীকে ত্বলাক্ব প্রদান হারাম, যদি ত্বলাক্ব দেয় তবে ত্বলাক্ব হয়ে যাবে এবং ত্বলাক্ব প্রদানকারীকে রাজ‘আতের (স্ত্রী ফিরিয়ে নেয়ার) নির্দেশ দিতে হবে
সহীহ মুসলিম : ৩৫৫১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৫৫১
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ، نُمَيْرٍ - وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ - قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، مَوْلَى آلِ طَلْحَةَ عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ وَهْىَ حَائِضٌ فَذَكَرَ ذَلِكَ عُمَرُ لِلنَّبِيِّ ﷺ فَقَالَ «مُرْهُ فَلْيُرَاجِعْهَا ثُمَّ لْيُطَلِّقْهَا طَاهِرًا أَوْ حَامِلاً».
সালিম (রহঃ) সূত্রে ইবনু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নিজের স্ত্রীকে তার ঋতুবতী অবস্থায় তালাক দিলেন। তখন ‘উমর (রাঃ) বিষয়টি নবী (ﷺ)-এর সকাশে আলোচনা করলেন। তিনি বললেন, তাঁকে আদেশ কর যেন সে তাকে রাজ’আত করে নেয়। পরে যেন তাকে তুহর (পবিত্র) অবস্থায় কিংবা গর্ভাবস্থায় (অবস্থা সম্পর্কে নিশ্চিত হয়ে) তালাক দেয়।
[১] এ বর্ণনার প্রেক্ষিতে উম্মাতের ইজমা হল, হায়য অবস্থায় তালাক দেয়া হারাম। আর তালাক দিলে গুনাহগার হবে। হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) রুজু তথা তালাক প্রত্যাহার করার নির্দেশ দেয়াতে স্পষ্টভাবে জানা গেল যে, তালাক পতিত হয়েছে এবং রাজ’আত করা ‘মুসতাহাব’। এটাও স্পষ্ট হল যে, তালাক প্রদানের স্থান তুহুর তথা পবিত্র অবস্থা। আর হাদীসের শেষে যে, তালাক দিবে তুহুর বা গর্ভাবস্থায় এ দ্বারা জানা গেল যে, গর্ভাবস্থায় তালাক প্রদান জায়িয। ইমাম শফি’ঈ এবং অধিকাংশ ‘আলিম যেমন ত্বাউস, হাসান, ইবনু সীরীন ও অন্যান্যদের মতও এটাই।ই.ফা. ৩৫২৩, ই.সে. ৩৫২২
