১৯/৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৬১৫ - ত্বলাক্ব
বিধবা ও অন্যান্য ত্বলাক্বপ্রাপ্তা মহিলার সন্তান প্রসবের সাথে সাথে ‘ইদ্দাত পূর্ণ হওয়া
সহীহ মুসলিম : ৩৬১৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৬১৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ يَسَارٍ، أَنَّ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، وَابْنَ، عَبَّاسٍ اجْتَمَعَا عِنْدَ أَبِي هُرَيْرَةَ وَهُمَا يَذْكُرَانِ الْمَرْأَةَ تُنْفَسُ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِلَيَالٍ . فَقَالَ ابْنُ عَبَّاسٍ عِدَّتُهَا آخِرُ الأَجَلَيْنِ . وَقَالَ أَبُو سَلَمَةَ قَدْ حَلَّتْ . فَجَعَلاَ يَتَنَازَعَانِ ذَلِكَ قَالَ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَنَا مَعَ ابْنِ أَخِي - يَعْنِي أَبَا سَلَمَةَ - فَبَعَثُوا كُرَيْبًا - مَوْلَى ابْنِ عَبَّاسٍ - إِلَى أُمِّ سَلَمَةَ يَسْأَلُهَا عَنْ ذَلِكَ فَجَاءَهُمْ فَأَخْبَرَهُمْ أَنَّ أُمَّ سَلَمَةَ قَالَتْ إِنَّ سُبَيْعَةَ الأَسْلَمِيَّةَ نُفِسَتْ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِلَيَالٍ وَإِنَّهَا ذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ﷺ فَأَمَرَهَا أَنْ تَتَزَوَّجَ .
সুলায়মান ইবনু ইয়াসার (রহঃ) হতে বর্ণিতঃ
আবূ সালামাহ্ ইবনু ‘আবদুর রহমান (রাঃ) ও ইবনু ‘আব্বাস (রাঃ) আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর কাছে সমবেত হলেন। তাঁরা এমন একজন মহিলার কথা আলোচনা করছিলেন যিনি তাঁর স্বামীর ইনতিকালের কয়েক দিন পরেই সন্তান প্রসব করেছেন। তখন ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, তাঁর ইদ্দাত হবে দু’টির মধ্যে দীর্ঘতরটি। আবূ সালামাহ্ (রাঃ) বললেন, তাঁর ‘ইদ্দাত পূর্ণ হয়ে গেছে। বিষয়টি নিয়ে তাঁরা দু’জনে বিতর্ক শুরু করে দিলেন। বর্ণনাকারী বলেন, তখন আবূ হুরায়রাহ্ (রাঃ) বললেন, আমি আমার ভাতিজা আবূ সালামার পক্ষে।এরপর তাঁরা সবাই ইবনু ‘আব্বাসের মুক্তদাস কুরায়বকে উম্মু সালামাহ্ (রাঃ)-এর কাছে উক্ত বিষয়ে জিজ্ঞেস করার জন্য পাঠালেন। সে তাঁদের কাছে এসে বলল যে, উম্মু সালামাহ্ (রাঃ) বলেছেন, সুবায়’আহ্ আসলামিয়্যাহ্ তাঁর স্বামীর ইনতিকালের কয়েক রাত পরই সন্তান প্রসব করেন এবং সে বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থাপন করেন। তখন তিনি তাঁকে বিবাহ করার অনুমতি দেন।
ই.ফা. ৩৫৮৫, ই.সে. ৩৫৮৫
