২১/৫. অধ্যায়ঃ
ক্রীতদাস আযাদ করার ফাযীলাত
সহিহ মুসলিম : ৩৬৮৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৬৮৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ، - وَهُوَ ابْنُ أَبِي هِنْدٍ - حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أَبِي حَكِيمٍ، عَنْ سَعِيدِ ابْنِ مَرْجَانَةَ، عَنْ أَبِي، هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَعْتَقَ رَقَبَةً مُؤْمِنَةً أَعْتَقَ اللَّهُ بِكُلِّ إِرْبٍ مِنْهَا إِرْبًا مِنْهُ مِنَ النَّارِ " .
আবূ হুরাইরাহ্ (রহঃ) (রাযিঃ)-এর সূত্রে নাবী (সাঃ) হতে বর্ণিতঃ
যে ব্যক্তি কোন মুসলিম দাসকে মুক্ত করবে, আল্লাহ তার প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গের বদলে মুক্তকারীর প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ জাহান্নাম থেকে বাঁচাবেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৬৫৩, ইসলামীক সেন্টারঃ ৩৬৫৩
