২২/১. অধ্যায়ঃ
মুলামাসাহ্ [৭] ও মুনাবাযাহ্ [৮] শ্রেণীর ক্রয়-বিক্রয় বাতিল
সহিহ মুসলিম : ৩৬৯৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৬৯৭
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو، بْنُ دِينَارٍ عَنْ عَطَاءِ بْنِ مِينَاءَ، أَنَّهُ سَمِعَهُ يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ نُهِيَ عَنْ بَيْعَتَيْنِ، الْمُلاَمَسَةِ وَالْمُنَابَذَةِ . أَمَّا الْمُلاَمَسَةُ فَأَنْ يَلْمِسَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا ثَوْبَ صَاحِبِهِ بِغَيْرِ تَأَمُّلٍ وَالْمُنَابَذَةُ أَنْ يَنْبِذَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا ثَوْبَهُ إِلَى الآخَرِ وَلَمْ يَنْظُرْ وَاحِدٌ مِنْهُمَا إِلَى ثَوْبِ صَاحِبِهِ.
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মুলামাসা ও মুনাবাযা এ দুই প্রকার কেনা-বেচা নিষেধ করেছেন। মুলামাসা অর্থ চিন্তাভাবনা না করেই ক্রেতা ও বিক্রেতা পরস্পরের কাপড় স্পর্শ করা। আর মুনাবাযা অর্থ (ক্রেতা ও বিক্রেতা) উভয়ে একে অপরের প্রতি কাপড় ছুঁড়ে দেয়া এবং একজন অন্যজনের কাপড়ের দিকে খেয়াল না করা।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৬৬৩, ইসলামীক সেন্টারঃ ৩৬৬৩
