১/৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৭ - তাওহীদ ও শিরক অস্বীকার
লোকদের বিরুদ্ধে জিহাদের নির্দেশ যতক্ষণ না তারা স্বীকার করে যে, আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই, মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল এবং সলাত কায়িম করে, যাকাত দেয়, নবী যে শারী‘আতের বিধান এনেছেন তার প্রতি ঈমান আনে, যে ব্যক্তি এসব করবে সে তার জান মালের নিরাপত্তা লাভ করবে; তবে শারী‘আত সম্মত কারণ ব্যতীত, তার অন্তরের খবর আল্লাহর কাছে; যে ব্যক্তি যাকাত দিতে ও ইসলামের অন্যান্য বিধান পালন করতে অস্বীকার করে তার বিরুদ্ধে যুদ্ধ করার এবং ইসলামের বৈশিষ্ট্যসমূহ প্রতিষ্ঠার ব্যাপারে ইমামের গুরুত্বারোপ করার নির্দেশ
তাওহীদ মানা ও আল্লাহ ছাড়া উপাস্য অস্বীকারের শিক্ষা
সহীহ মুসলিম : ৩৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৭
وَحَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالاَ حَدَّثَنَا مَرْوَانُ، - يَعْنِيَانِ الْفَزَارِيَّ - عَنْ أَبِي مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ «مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَكَفَرَ بِمَا يُعْبَدُ مِنْ دُونِ اللَّهِ حَرُمَ مَالُهُ وَدَمُهُ وَحِسَابُهُ عَلَى اللَّهِ "
আবূ মালিক (রহঃ) তাঁর পিতার সূত্র হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি ‘আল্লাহ ছাড়া প্রকৃত কোন ইলাহ নেই, এ কথা স্বীকার করে এবং আল্লাহ ছাড়া অন্যান্য উপাস্যকে অস্বীকার করে, তার জান-মাল নিরাপদ। আর তার হিসাব-নিকাশ আল্লাহর নিকট।
ই.ফা. ৩৭; ই.সে. ৩৮
সহীহ মুসলিম হাদিস ৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি ‘আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই’ বলে এবং আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় তাদের অস্বীকার করে, তার জান-মাল নিরাপদ। আর তার হিসাব আল্লাহর কাছে। এখানে তাওহীদের দুই দিক স্পষ্ট হয়েছে—আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে মানা এবং আল্লাহ ছাড়া অন্য উপাস্যকে অস্বীকার করা। শুধু একটি বাক্য উচ্চারণ নয়, বরং সেই কথার অর্থের সঙ্গে মিল থাকা বিশ্বাসের কথা এখানে বোঝা যায়। হাদিসটি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, শিরক অস্বীকার, তাওহীদের ঘোষণা এবং আল্লাহর কাছে হিসাবের শিক্ষা দেয়। তবে মানুষের অন্তরের চূড়ান্ত বিচার আল্লাহর হাতে—এ কথাও হাদিসে স্পষ্টভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তাওহীদের অর্থ হলো আল্লাহকে একমাত্র উপাস্য মানা।
- আল্লাহ ছাড়া উপাস্যকে অস্বীকার করা তাওহীদের অংশ।
- জান-মালের নিরাপত্তা তাওহীদের স্বীকৃতির সঙ্গে যুক্ত হয়েছে।
- মানুষের আসল হিসাব আল্লাহর কাছে।
