২২/১৪. অধ্যায়ঃ
শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম কিন্তু ‘আরায়া [১১] হারাম নয়
সহিহ মুসলিম : ৩৭৭৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৭৭৫
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، حَدَّثَنِي زَيْدُ بْنُ ثَابِتٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَخَّصَ فِي بَيْعِ الْعَرِيَّةِ بِخَرْصِهَا تَمْرًا . قَالَ يَحْيَى الْعَرِيَّةُ أَنْ يَشْتَرِيَ الرَّجُلُ ثَمَرَ النَّخَلاَتِ لِطَعَامِ أَهْلِهِ رُطَبًا بِخَرْصِهَا تَمْرًا .
যায়দ ইবনু সাবিত (রা.) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ‘আরায়া’ পদ্ধতির ক্রয়-বিক্রয়ে অনুমানে পরিমাণ নির্ধারণ করে শুকনো খেজুরের বিনিময়ে বিক্রির অনুমতি দিয়েছেন। ইয়াহিয়া বলেন, ‘আরায়া’ হলো নিজের পরিবারবর্গকে তাজা রসাল খেজুর খাওয়াবার জন্য গাছের ঝুলন্ত খেজুর অনুমান দ্বারা পরিমাণ করে শুকনো খেজুরের বিনিময়ে খরিদ করে রাখা।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭৩৯, ইসলামীক সেন্টারঃ ৩৭৩৯
