২২/১৬. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩৮০২ - মুখাবারাহ মুহাকালাহ মুযাবানাহ ব্যাখ্যা

মুহাকালাহ্‌, মুযাবানাহ্‌, মুখাবারাহ্‌, খাবার যোগ্য হওয়ার আগেই ফল বিক্রি ও মু‘আ-ওয়ামাহ্‌ অর্থাৎ- কয়েক বছরের জন্যে ক্রয়-বিক্রয় নিষেধ

মুখাবারাহ মুহাকালাহ ও মুযাবানাহ কী

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৮০২

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ الْجَزَرِيُّ، حَدَّثَنَا ابْنُ، جُرَيْجٍ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُخَابَرَةِ وَالْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ وَعَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى تُطْعِمَ وَلاَ تُبَاعُ إِلاَّ بِالدَّرَاهِمِ وَالدَّنَانِيرِ إِلاَّ الْعَرَايَا ‏.‏ قَالَ عَطَاءٌ فَسَّرَ لَنَا جَابِرٌ قَالَ أَمَّا الْمُخَابَرَةُ فَالأَرْضُ الْبَيْضَاءُ يَدْفَعُهَا الرَّجُلُ إِلَى الرَّجُلِ فَيُنْفِقُ فِيهَا ثُمَّ يَأْخُذُ مِنَ الثَّمَرِ ‏.‏ وَزَعَمَ أَنَّ الْمُزَابَنَةَ بَيْعُ الرُّطَبِ فِي النَّخْلِ بِالتَّمْرِ كَيْلاً ‏.‏ وَالْمُحَاقَلَةُ فِي الزَّرْعِ عَلَى نَحْوِ ذَلِكَ يَبِيعُ الزَّرْعَ الْقَائِمَ بِالْحَبِّ كَيْلاً ‏.‏

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) মুখাবারাহ্‌, মুহাকালাহ্‌, মুযাবানাহ্‌ এবং খাওয়ার যোগ্য হওয়ার পূর্বেই ফল বিক্রি করতে নিষেধ করেছেন। আর দিরহাম ও দীনারের বিনিময়েই কেবল ফল বিক্রি করা যাবে, কিন্তু ‘আরায়া প্রক্রিয়াটি স্বতন্ত্র (অর্থাৎ- এতে ফলের বদলে ফল বিক্রয় চলবে)।‘আতা (রহঃ) বলেনঃ ক্রয়-বিক্রয়ের ঐ ধরণগুলো সম্পর্কে জাবির (রাঃ) আমাদেরকে খুলে বলেছেন; মুখাবারাহ্‌ হলো: এক ব্যক্তিকে শস্যহীন শূন্য ক্ষেত প্রদান করা হয়। এরপর সে তাতে ফসল উৎপন্ন করে তারপর মালিক উৎপন্ন ফসলে অংশগ্রহণ করে। আর মুযাবানাহ্‌ হলো- গাছের মাথায় থাকা তাজা খেজুর অনুমানে পরিমাপ করে খুরমার বিনিময়ে বিক্রি করা। আর মুহাকালাহ্‌ ফসলের মধ্যে অনুরূপ পদ্ধতিতে হয়ে থাকে অর্থাৎ-ক্ষেতের বিদ্যমান শস্যকে অনুমানে পরিমাপ করে ঘরে রাখা শস্যের বিনিময়ে বিক্রি করা।

ই.ফা. ৩৭৬৬, ই.সে. ৩৭৬৬

সহীহ মুসলিম হাদিস ৩৮০২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মুখাবারাহ, মুহাকালাহ, মুযাবানাহ এবং খাওয়ার যোগ্য হওয়ার আগে ফল বিক্রি করতে নিষেধ করেছেন। বলা হয়েছে, ফল দিরহাম ও দীনরের বিনিময়ে বিক্রি করা যাবে; তবে আরায়া এর ব্যতিক্রম। এরপর আতা (রহঃ) বলেন, জাবির (রাঃ) এই ধরনগুলো ব্যাখ্যা করেছেন। মুখাবারাহ হলো জমি কাউকে দেওয়া, সে তাতে খরচ করে ফসল উৎপন্ন করে, তারপর মালিক উৎপন্ন ফসল থেকে অংশ নেয়। মুযাবানাহ হলো গাছের তাজা খেজুর অনুমানে মেপে শুকনো খেজুরের বিনিময়ে বিক্রি করা। আর মুহাকালাহ হলো ক্ষেতের দাঁড়ানো শস্য অনুমানে মেপে ঘরে থাকা শস্যের বিনিময়ে বিক্রি করা। হাদিসটি লেনদেনে স্পষ্টতা, মাপজোক ও ঝুঁকি এড়ানোর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খাওয়ার যোগ্য হওয়ার আগে ফল বিক্রি নিষিদ্ধ।
  • মুযাবানাহ ও মুহাকালাহতে অনুমানভিত্তিক বিনিময়ের ঝুঁকি থাকে।
  • মুখাবারাহ বিষয়ে জাবির (রাঃ) ব্যাখ্যা করেছেন।
  • আরায়া প্রক্রিয়াকে হাদিসে ব্যতিক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন