২২/১৭. অধ্যায়ঃ
জমি বর্গা [১৪] দেয়া
সহিহ মুসলিম : ৩৮১৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৮১৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سُلَيْمَانَ، حَدَّثَنَا أَبُو سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَهَبْهَا أَوْ لِيُعِرْهَا " .
জাবির (রা.) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি- যার জমি আছে সে যেন তা দান করে অথবা সে যেন তা ধার দেয়।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭৮২, ইসলামীক সেন্টারঃ ৩৭৮২
