২২/১৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৮২৪ - ক্রয়-বিক্রয়
জমি বর্গা [১৪] দেয়া
সহীহ মুসলিম : ৩৮২৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৮২৪
وَحَدَّثَنَا الْحَسَنُ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا أَبُو تَوْبَةَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، أَنَّ يَزِيدَ بْنَ نُعَيْمٍ، أَخْبَرَهُ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ ﷺ يَنْهَى عَنِ الْمُزَابَنَةِ وَالْحُقُولِ . فَقَالَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُزَابَنَةُ الثَّمَرُ بِالتَّمْرِ . وَالْحُقُولُ كِرَاءُ الأَرْضِ .
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে মুযাবানাহ্ ও হুকূল থেকে নিষেধ করতে শুনেছেন। তখন জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) বলেন, মুযাবানাহ্ হলো কাঁচা খেজুরের বিনিময়ে শুকনা খেজুর বদল করা। আর হুকূল হলো জমি বর্গা দেয়া।
ই.ফা. ৩৭৮৮, ই.সে. ৩৭৮৮
