২৩/২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৮৬৬ - মুসাকাহ (পানি সেচের বিনিময়ে ফসলের একটি অংশ প্রদান)
ফলজ বৃক্ষ রোপন ও ফসল ফলানোর ফাযীলাত
সহীহ মুসলিম : ৩৮৬৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৮৬৬
وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبَانُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ ﷺ دَخَلَ نَخْلاً لأُمِّ مُبَشِّرٍ - امْرَأَةٍ مِنَ الأَنْصَارِ - فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «مَنْ غَرَسَ هَذَا النَّخْلَ أَمُسْلِمٌ أَمْ كَافِرٌ». قَالُوا مُسْلِمٌ . بِنَحْوِ حَدِيثِهِمْ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একদা উম্মু মুবাশ্শির নাম্নী এক আনসারী মহিলার খেজুর বাগানে গমন করেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করেন, এ খেজুর গাছ কে লাগিয়েছে, কোন মুসলিম ব্যক্তি না কোন কাফির ব্যক্তি? তারা বলল, একজন মুসলিম। এরপর উপরে উল্লিখিত রাবীদের বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
ই. ফা. ৩৮৩০, ই. সে. ৩৮২৯
