২৩/৩. অধ্যায়ঃ
প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যাওয়া ফলের মূল্য ছেড়ে দেয়া
সহিহ মুসলিম : ৩৮৬৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৮৬৯
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ ثَمَرِ النَّخْلِ حَتَّى تَزْهُوَ . فَقُلْنَا لأَنَسٍ مَا زَهْوُهَا قَالَ تَحْمَرُّ وَتَصْفَرُّ . أَرَأَيْتَكَ إِنْ مَنَعَ اللَّهُ الثَّمَرَةَ بِمَ تَسْتَحِلُّ مَالَ أَخِيكَ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
খেজুরের রং পরিবর্তন হয়ে পরিপক্ব হওয়ার পূর্বে তা বিক্রি করতে নবী (ﷺ) নিষেধ করেছেন। আমরা আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, রং পরিবর্তন হওয়া বলতে কী বোঝায়? তিনি বললেন, লাল রং বা হলদে রং ধারণ করা। বল তো দেখি, আল্লাহ যদি ফল নষ্ট করে দেন তবে কোন অধিকারে তোমার ভাইয়ের কাছ থেকে অর্থ কিরূপে হালাল করতে পার?
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮৩৩, ইসলামীক সেন্টারঃ ৩৮৩২
