২৩/৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩৮৭৬ - ঋণে অর্ধেক ছাড় ও বাকি পরিশোধ

ঋণের কিছু অংশ ছেড়ে দেয়া মুস্তাহাব

ঋণে ছাড় দেওয়া ও বাকি অংশ পরিশোধের ন্যায় শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৮৭৬

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، أَخْبَرَهُ عَنْ أَبِيهِ، أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ فِي الْمَسْجِدِ فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ ﷺ وَهُوَ فِي بَيْتِهِ فَخَرَجَ إِلَيْهِمَا رَسُولُ اللَّهِ ﷺ حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ وَنَادَى كَعْبَ بْنَ مَالِكٍ فَقَالَ " يَا كَعْبُ " . فَقَالَ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ . فَأَشَارَ إِلَيْهِ بِيَدِهِ أَنْ ضَعِ الشَّطْرَ مِنْ دَيْنِكَ. قَالَ كَعْبٌ قَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ . قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " قُمْ فَاقْضِهِ " .

'আবদুল্লাহ ইবনু কা'ব ইবনু মালিক (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি রাসূলুল্লাহ (ﷺ) -এর আমলে একদা মসজিদের মধ্যে ইবনু আবূ হাদরাদ নামীয় এক ব্যক্তির নিকট স্বীয় প্রাপ্য ঋণের তাগাদা করেন। উভয়ের আওয়াজ উচ্চ হতে থাকে। রাসূলুল্লাহ (ﷺ) সে আওয়াজ ঘর থেকে শুনতে পান এবং ঘরের পর্দা উঠিয়ে বাইরে তাদের নিকট চলে আসেন। তিনি কা‘বকে ডেকে বললেন, হে কা‘ব! তিনি বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আমি উপস্থিত আছি। রাসূলুল্লাহ (ﷺ) হাতের ইশারায় তাঁকে তাঁর প্রাপ্য ঋণের অর্ধভাগ ক্ষমা করে দিতে বললেন। কা‘ব (রাঃ) বললেনঃ হে আল্লাহর রাসূল! আমি তাই করলাম। রাসূলুল্লাহ (ﷺ) (ঋণ গ্রহীতাঁকে) বললেন, যাও অবশিষ্ট (বাকী অর্ধেক) পরিশোধ করো।

ই. ফা. ৩৮৪০, ই. সে. ৩৮৩৯

সহীহ মুসলিম হাদিস ৩৮৭৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে কা‘ব ইবনু মালিক (রাঃ) তাঁর পাওনা ঋণ আদায়ের জন্য ইবনু আবু হাদরাদের কাছে তাগাদা করেন। কথাবার্তা মসজিদের ভেতরে উচ্চস্বরে পৌঁছে যায়। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ঘর থেকে বের হয়ে কা‘বকে ডাকেন এবং হাতের ইশারায় তার পাওনা ঋণের অর্ধেক ছেড়ে দিতে বলেন। কা‘ব (রাঃ) তা মেনে নেন। এরপর নবী (صلى الله عليه وسلم) ঋণগ্রহীতাকে বলেন, অবশিষ্ট অংশ পরিশোধ করো। এখানে দুপক্ষের জন্য ভারসাম্যপূর্ণ শিক্ষা আছে। পাওনাদারকে ছাড় দেওয়ার দিকে উৎসাহ দেওয়া হয়েছে, আবার ঋণীকে পুরোপুরি দায়মুক্ত না করে বাকি অংশ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। তাই ঋণ ছাড়ের হাদিসটি দয়া, ন্যায় এবং দায়িত্ব—এই তিনটি বিষয় একসঙ্গে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঋণগ্রস্তকে ছাড় দেওয়া একটি সুন্দর ও সহানুভূতিশীল আচরণ।
  • ছাড়ের পর বাকি ঋণ পরিশোধ করা ঋণগ্রহীতার দায়িত্ব।
  • বিবাদে উচ্চস্বরে ঝগড়ার বদলে ন্যায্য সমাধানে আসা দরকার।
  • পাওনাদার ও ঋণী—উভয়ের অধিকার বিবেচনা করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন