১/৮৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৮৯ - নিকটজনকে জাহান্নাম থেকে সতর্ক করার শিক্ষা
মহান আল্লাহর বাণীঃ “ তোমার নিকটাত্মীয়দেরকে সতর্ক করে দাও” (সূরাহ্ আশ্ শু‘আরা ২৬ : ২১৪)
নিকটাত্মীয়দের সতর্ক করা: নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও
সহীহ মুসলিম : ৩৮৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৮৯
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ لَمَّا أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ ﴾وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ﴿ دَعَا رَسُولُ اللَّهِ ﷺ قُرَيْشًا فَاجْتَمَعُوا فَعَمَّ وَخَصَّفَقَالَ «يَا بَنِي كَعْبِ بْنِ لُؤَىٍّ أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ يَا بَنِي مُرَّةَ بْنِ كَعْبٍ أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ يَا بَنِي عَبْدِ شَمْسٍ أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ يَا بَنِي عَبْدِ مَنَافٍ أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ يَا بَنِي هَاشِمٍ أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ أَنْقِذُوا أَنْفُسَكُمْ مِنَ النَّارِ يَا فَاطِمَةُ أَنْقِذِي نَفْسَكِ مِنَ النَّارِ فَإِنِّي لاَ أَمْلِكُ لَكُمْ مِنَ اللَّهِ شَيْئًا غَيْرَ أَنَّ لَكُمْ رَحِمًا سَأَبُلُّهَا بِبَلاَلِهَا».
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তখন এ আয়াত অবতীর্ণ হয়ঃ “তোমার নিকটাত্মীয়বর্গকে সতর্ক করে দাও”। (সূরা আশ্ শু’আরা ২৬ : ২১৪)।যখন রাসূলুল্লাহ (ﷺ) কুরায়শদের ডাকলেন। তারা একত্রিত হলো। তারপর তিনি তাদের সাধারণ ও বিশেষ সকলকে সম্বোধন করে বললেন, হে কা’ব ইবনু লুওয়াই- এর বংশধর! জাহান্নাম থেকে তাদের আত্মরক্ষা কর। ওহে মুর্রাহ্ ইবনু কা’ব-এর বংশধর! জাহান্নাম থেকে তোমরা আত্মরক্ষা কর। ওহে ‘আব্দ শামস্ এর বংশধর! জাহান্নাম থেকে তোমরা আত্মরক্ষা কর। ওহে ‘আব্দ মানাফ এর বংশধর। জাহান্নাম থেকে তোমরা নিজেদের বাঁচাও। ওহে হাশিমের বংশধর! জাহান্নাম থেকে তোমরা আত্মরক্ষা কর। ওহে ‘আবদুল মুত্তালিব-এর বংশধর! জাহান্নাম থেকে তোমরা নিজেদের বাঁচাও। ওহে ফাতিমাহ্! জাহান্নাম থেকে তুমি নিজেকে বাঁচাও। কারণ, আল্লাহর (‘আযাব) থেকে রক্ষা করার ব্যাপারে আমার কোন ক্ষমতা নেই। অবশ্য আমি তোমাদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব।
ই.ফা. ৩৯৫; ই.সে. ৪০৮
সহীহ মুসলিম হাদিস ৩৮৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে সূরা আশ-শু‘আরার আয়াত “তোমার নিকটাত্মীয়বর্গকে সতর্ক করে দাও” নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কুরাইশদের ডাকেন। তিনি সাধারণভাবে এবং বিশেষভাবে বিভিন্ন বংশকে সম্বোধন করে বলেন, “জাহান্নাম থেকে তোমরা আত্মরক্ষা কর।” এমনকি তিনি ফাতিমা (রাঃ)-কেও বলেন, “জাহান্নাম থেকে তুমি নিজেকে বাঁচাও।” হাদিসের মূল শিক্ষা হলো ব্যক্তিগত দায়িত্ব। আত্মীয়তা সম্মানের বিষয়, কিন্তু আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য প্রত্যেকের নিজের ঈমান ও আমল দরকার। এখানে “নিকটাত্মীয়দের সতর্ক করার হাদিস” এবং “নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও” মূল কীওয়ার্ড হিসেবে স্বাভাবিকভাবে আসে। নবীজি আত্মীয়তার সম্পর্ক রাখার কথা বলেন, কিন্তু আল্লাহর সামনে কারও জন্য নিজের ক্ষমতার দাবি করেননি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ধর্মের দাওয়াত নিজের পরিবার ও নিকটজন থেকেও শুরু হতে পারে।
- জাহান্নাম থেকে বাঁচার জন্য ব্যক্তিগত ঈমান ও আমল জরুরি।
- আত্মীয়তা বজায় রাখা ভালো কাজ, কিন্তু তা আল্লাহর শাস্তি থেকে নিজে নিজে রক্ষা করে না।
- নবীজি সত্য কথা বলার পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক রক্ষার কথাও বলেছেন।
