১/৮৯. অধ্যায়ঃ
মহান আল্লাহর বাণীঃ “ তোমার নিকটাত্মীয়দেরকে সতর্ক করে দাও” (সূরাহ্ আশ্ শু’আরা ২৬ : ২১৪)
সহিহ মুসলিম : ৩৯২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৯২
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ الْمُسَيَّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ أُنْزِلَ عَلَيْهِ { وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} " يَا مَعْشَرَ قُرَيْشٍ اشْتَرُوا أَنْفُسَكُمْ مِنَ اللَّهِ لاَ أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ لاَ أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا يَا عَبَّاسَ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ لاَ أُغْنِي عَنْكَ مِنَ اللَّهِ شَيْئًا يَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللَّهِ لاَ أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا يَا فَاطِمَةُ بِنْتَ رَسُولِ اللَّهِ سَلِينِي بِمَا شِئْتِ لاَ أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا " .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
যখন এ মর্মে আয়াত অবতীর্ণ হলো (অর্থ) “তোমার নিকটাত্মীয়বর্গকে সতর্ক করে দাও”– (সূরা আশ-শু’আরা ২৬ : ২১৪)। তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন,“হে কুরাইশগণ! আল্লাহর আজাব থেকে তোমরা নিজেদের কিনে নাও (বাঁচাও)। আল্লাহর আজাব থেকে তোমাদের রক্ষা করার কোন ক্ষমতা আমার নেই। হে আবদুল মুত্তালিবের বংশধর! তোমাদের আমি রক্ষা করতে পারব না। হে আব্বাস ইবনু আবদুল মুত্তালিব! তোমাকেও আমি রক্ষা করতে পারব না। হে সাফিয়া রাসুলুল্লাহর (ﷺ) ফুফু! আমি আল্লাহর আজাব থেকে তোমার কোন উপকার করতে পারব না। হে রাসুলুল্লাহর (ﷺ) কন্যা ফাতিমা! তোমার যা ইচ্ছা চাও। আল্লাহর আজাব থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৮, ইসলামীক সেন্টারঃ ৪১১
