২৩/১০. অধ্যায়ঃ
কুকুর হত্যার আদেশ ও তা রহিত হওয়ার বর্ণনা এবং শিকার করা অথবা ক্ষেত পাহারা বা জীবজন্তু পাহারা বা এ জাতীয় কোন কাজের উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করা হারাম হওয়ার বর্ণনা
সহিহ মুসলিম : ৩৯২৩
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৯২৩
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنِ اتَّخَذَ كَلْبًا إِلاَّ كَلْبَ مَاشِيَةٍ أَوْ صَيْدٍ أَوْ زَرْعٍ انْتَقَصَ مِنْ أَجْرِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ " . قَالَ الزُّهْرِيُّ فَذُكِرَ لاِبْنِ عُمَرَ قَوْلُ أَبِي هُرَيْرَةَ فَقَالَ يَرْحَمُ اللَّهُ أَبَا هُرَيْرَةَ كَانَ صَاحِبَ زَرْعٍ .
আবু হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি জীবজন্তু পাহারার অথবা শিকারি অথবা ক্ষেত পাহারার কুকুর ছাড়া অন্য কুকুর রাখবে, তার সওয়াব থেকে প্রতিদিন এক কীরাত করে কমে যাবে।যুহরী (রহঃ) বলেনঃ ইবনু উমর (রাঃ)-এর নিকট আবু হুরায়রা (রাঃ)-এর বক্তব্যটি উল্লেখ করা হলে তিনি বললেনঃ আল্লাহ আবু হুরায়রা (রাঃ)-এর প্রতি রহমত করুন। তিনি ছিলেন একজন কৃষক।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৮৮৬, ইসলামীক সেন্টারঃ ৩৮৮৫
