২৩/১৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৯৪৭ - স্বর্ণ-রূপা বেচাকেনায় সুদের সতর্কতা
সুদ
স্বর্ণ-রূপা বিনিময়ে সুদের নিয়ম
সহীহ মুসলিম : ৩৯৪৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৯৪৭
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ لَهُ رَجُلٌ مِنْ بَنِي لَيْثٍ إِنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَأْثُرُ هَذَا عَنْ رَسُولِ اللَّهِ ﷺ فِي رِوَايَةِ قُتَيْبَةَ فَذَهَبَ عَبْدُ اللَّهِ وَنَافِعٌ مَعَهُ.وَفِي حَدِيثِ ابْنِ رُمْحٍ قَالَ نَافِعٌ فَذَهَبَ عَبْدُ اللَّهِ وَأَنَا مَعَهُ وَاللَّيْثِيُّ حَتَّى دَخَلَ عَلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ فَقَالَ إِنَّ هَذَا أَخْبَرَنِي أَنَّكَ تُخْبِرُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ نَهَى عَنْ بَيْعِ الْوَرِقِ بِالْوَرِقِ إِلاَّ مِثْلاً بِمِثْلٍ وَعَنْ بَيْعِ الذَّهَبِ بِالذَّهَبِ إِلاَّ مِثْلاً بِمِثْلٍ.فَأَشَارَ أَبُو سَعِيدٍ بِإِصْبَعَيْهِ إِلَى عَيْنَيْهِ وَأُذُنَيْهِ فَقَالَ أَبْصَرَتْ عَيْنَاىَ وَسَمِعَتْ أُذُنَاىَ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " لاَ تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ وَلاَ تَبِيعُوا الْوَرِقَ بِالْوَرِقِ إِلاَّ مِثْلاً بِمِثْلٍ وَلاَ تُشِفُّوا بَعْضَهُ عَلَى بَعْضٍ وَلاَ تَبِيعُوا شَيْئًا غَائِبًا مِنْهُ بِنَاجِزٍ إِلاَّ يَدًا بِيَدٍ " .
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
লায়স গোত্রের এক ব্যক্তি ইবনু ‘উমর (রাঃ)-কে বলল যে, আবু সা’ঈদ খুদ্রী (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে এটা বর্ণনা করেছেনঃ কুতাইবাহ্র বর্ণনা রয়েছে এটা শুনে ‘আবদুল্লাহ নাফি’ (রহঃ)- কে সঙ্গে নিয়ে চলে গেলেন। আর ইবনু রুমহ্ (রহঃ) -এর বর্ণনা মতে নাফি’ (রহঃ) বলেন, এরপর ‘আবদুল্লাহ (রহঃ) চলে গেলেন, আমিও এবং লায়সী লোকটিও তাঁর সাথে ছিলাম। অবশেষে তিনি আবু সা’ঈদ খুদ্রী (রাঃ)-এর নিকট গিয়ে বললেন, এ লোকটি আমাকে জানিয়েছে যে, আপনি এ কথা প্রচার করছেন- রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রুপার বিনিময়ে রুপা সমান পরিমাণ ব্যতীত বিক্রি করতে নিষেধ করেছেন, তদ্রুপ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ পরিমাণের সমান ব্যতীত বিক্রি করতে নিষেধ করেছেন।তখন আবু সা’ঈদ (রাঃ) আপন অঙ্গুলি দ্বারা তাঁর দু’চোখ ও দু’কানের দিকে ইঙ্গিত করে বললেন, আমার চক্ষুদ্বয় দেখেছে ও কর্ণদ্বয় শুনেছে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে এ কথা বলতে যে, তোমরা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ বিক্রি করো না এবং রৌপ্যের বিনিময়ে রৌপ্য বিক্রি করো না, সমান সমান পরিমাণ ব্যতিত। আর তোমরা সেটার এক অংশকে অন্য অংশ অপেক্ষা বেশী করো না এবং হাতে হাতে ব্যতীত নগদের বিনিময়ে বাকীতে বিক্রি করো না।
ই. ফা. ৩৯১০, ই. সে. ৩৯০৯
সহীহ মুসলিম হাদিস ৩৯৪৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এবং রূপার বিনিময়ে রূপা বিক্রির গুরুত্বপূর্ণ নিয়ম এসেছে। আবু সাঈদ খুদরি (রাঃ) স্পষ্টভাবে বলেন, তিনি নিজের চোখে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে দেখেছেন এবং নিজের কানে শুনেছেন। মূল শিক্ষা হলো, একই জাতের জিনিস বিনিময় করলে তা সমান সমান হতে হবে। স্বর্ণের বদলে স্বর্ণ বা রূপার বদলে রূপা কম-বেশি করা যাবে না। আবার লেনদেনটি হাতে হাতে, অর্থাৎ নগদ হতে হবে। কোনো অংশ অনুপস্থিত রেখে বা বাকিতে এমন বিনিময় করা সুদের দিকে নিয়ে যায়। তাই এই হাদিস মুসলিম ব্যবসায় সততা, পরিষ্কার হিসাব এবং সুদী লেনদেন থেকে বাঁচার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- স্বর্ণের বদলে স্বর্ণ এবং রূপার বদলে রূপা হলে পরিমাণ সমান রাখা জরুরি।
- একই জাতের বিনিময়ে বেশি নেওয়া বা দেওয়া সুদের কারণ হতে পারে।
- এ ধরনের লেনদেন হাতে হাতে ও নগদ হওয়া উচিত।
- হাদিসের বিধান জানলে ব্যবসায় ভুল লেনদেন থেকে বাঁচা সহজ হয়।
