২৩/১৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩৯৫১ - নগদ না হলে স্বর্ণ-রূপায় সুদের ভয়

স্বর্ণের বদলে রৌপ্য ও রৌপ্যের বদলে স্বর্ণ নগদ বেচাকেনা

নগদ লেনদেন না হলে সুদের ঝুঁকি

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৯৫১

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مَالِكِ بْنِ أَوْسِ بْنِ الْحَدَثَانِ، أَنَّهُ قَالَ أَقْبَلْتُ أَقُولُ مَنْ يَصْطَرِفُ الدَّرَاهِمَ فَقَالَ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ وَهُوَ عِنْدَ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَرِنَا ذَهَبَكَ ثُمَّ ائْتِنَا إِذَا جَاءَ خَادِمُنَا نُعْطِكَ وَرِقَكَ. فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ كَلاَّ وَاللَّهِ لَتُعْطِيَنَّهُ وَرِقَهُ أَوْ لَتَرُدَّنَّ إِلَيْهِ ذَهَبَهُ فَإِنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " الْوَرِقُ بِالذَّهَبِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ وَالْبُرُّ بِالْبُرِّ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ وَالتَّمْرُ بِالتَّمْرِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ" .

মালিক ইবনু আওস ইবনুল হাদাসান (রাঃ) হতে বর্ণিতঃ

আমি এ কথা বলতে বলতে আগালাম যে, দিরহাম বিনিময় করতে পারে এমন কে আছে? তখন তালহাহ্ ইবনু ‘উবাইদুল্লাহ (রাঃ) ‘উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর নিকটেই ছিলেন- তিনি বললেন, তোমার স্বর্ণ আমাদেরকে দেখাও এবং তুমি পরে এসো। আমাদের গোলাম যখন আসবে তখন তোমার রৌপ্য দিয়ে দিব।তখন ‘উমর ইবনুল খাত্তাব (রাঃ) বললেনঃ কখনো নয়; আল্লাহ্‌র শপথ! হয় তুমি তার দিরহাম এখনই প্রদান করো, অন্যথায় তার স্বর্ণ তাকে ফিরিয়ে দাও। কারণ, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ রৌপ্যের বিনিময়ে স্বর্ণ নগদ নগদ বিক্রি না হলে সুদ হবে, গমের বিনিময়ে গম নগদ নগদ এবং হাতে হাতে বিক্রি না হলে সুদ হবে, যবের বিনিময়ে যব নগদ নগদ না হলে সুদ হবে এবং খেজুরের বিনিময়ে খেজুর নগদ বিক্রি না হলে তাও সুদে পরিণত হবে।

ই. ফা. ৩৯১৪, ই. সে. ৩৯১৩

সহীহ মুসলিম হাদিস ৩৯৫১-এর সারসংক্ষেপ

এই হাদিসে একটি বাস্তব ঘটনার মাধ্যমে সরফ বা মুদ্রা বিনিময়ের নিয়ম স্পষ্ট হয়েছে। তালহা ইবনু উবাইদুল্লাহ (রাঃ) স্বর্ণ দেখে পরে রূপা দেওয়ার কথা বলেছিলেন। তখন উমর ইবনুল খাত্তাব (রাঃ) দৃঢ়ভাবে বলেন, এখনই রূপা দাও, না হলে স্বর্ণ ফিরিয়ে দাও। কারণ রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, রূপা ও স্বর্ণের বিনিময় নগদ না হলে সুদ হবে। একইভাবে গমের বদলে গম, যবের বদলে যব এবং খেজুরের বদলে খেজুরও হাতে হাতে না হলে সুদের মধ্যে পড়ে। এই হাদিস ব্যবসায় দেরি করে পরিশোধ, বাকির শর্ত এবং একই জাতের জিনিস বিনিময়ে সতর্ক থাকার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্বর্ণ-রূপা বিনিময়ে মূল্য পরে দেওয়ার শর্ত রাখা ঠিক নয়।
  • উমর (রাঃ) হাদিসের ভিত্তিতে লেনদেন সংশোধন করেছেন।
  • গম, যব ও খেজুরের একই জাতের বিনিময়েও নগদ শর্ত এসেছে।
  • ভুল লেনদেন হলে তা ঠিক করে নেওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন