২৩/১৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩৯৭৪ - মিশ্র খেজুর বিক্রি করে জানীব কেনা

খাদ্যের বদলে খাদ্য সমান সমান বিক্রয়

জানীব খেজুর কেনার সঠিক লেনদেন

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৯৭৪

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ الْمَجِيدِ بْنِ سُهَيْلِ بْنِ عَبْدِ، الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَعَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ اسْتَعْمَلَ رَجُلاً عَلَى خَيْبَرَ فَجَاءَهُ بِتَمْرٍ جَنِيبٍ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ﷺ " أَكُلُّ تَمْرِ خَيْبَرَ هَكَذَا " . فَقَالَ لاَ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنَّا لَنَأْخُذُ الصَّاعَ مِنْ هَذَا بِالصَّاعَيْنِ وَالصَّاعَيْنِ بِالثَّلاَثَةِ . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " فَلاَ تَفْعَلْ بِعِ الْجَمْعَ بِالدَّرَاهِمِ ثُمَّ ابْتَعْ بِالدَّرَاهِمِ جَنِيبًا " .

আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) ও আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে খায়বরের আমির নিযুক্ত করেন। সে জানীব শ্রেণীর খেজুর নিয়ে তাঁর নিকট আগমন করে। রাসূলুল্লাহ (ﷺ) তাকে জিজ্ঞেস করলেনঃ খাইবারের সব খেজুর কি এ শ্রেণীর? সে বলল, হে আল্লাহ্‌র রাসূল! আল্লাহর কসম! এরূপ নয়। আমরা এ শ্রেণীর এক সা‘ দু’ সা‘র বদলে এবং দু’ সা‘ তিন সা‘র বদলে খরিদ করে থাকি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এরূপ করো না। মিশ্রিত খেজুর দিরহামের বিনিময়ে বিক্রি করো। তারপর দিরহামের বিনিময়ে জানীব খরিদ করো।

ই. ফা. ৩৯৩৭, ই. সে. ৩৯৩৬

সহীহ মুসলিম হাদিস ৩৯৭৪-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় খায়বারের আমির জানীব শ্রেণির খেজুর নিয়ে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এলেন। নবী صلى الله عليه وسلم জানতে চাইলেন, খায়বারের সব খেজুর কি এমন? তিনি বললেন, তাঁরা এ ধরনের এক সা দুই সা-এর বদলে, আবার দুই সা তিন সা-এর বদলে নেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বললেন, এমন করো না। মিশ্রিত খেজুর দিরহামের বিনিময়ে বিক্রি করো, এরপর দিরহাম দিয়ে জানীব কিনো। এখানে মূল শিক্ষা হলো, একই জাতের খাদ্য কম-বেশি করে সরাসরি বদল করলে রিবার আশঙ্কা থাকে। ভালো জিনিস কেনার দরজা বন্ধ নয়; বরং সঠিক পথ হলো আলাদা বিক্রি, তারপর আলাদা ক্রয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভালো খেজুরের জন্য কম-বেশি সরাসরি বিনিময় করা যাবে না।
  • মিশ্র খেজুর আগে বিক্রি করে মূল্য দিয়ে ভালো খেজুর কেনা যায়।
  • লেনদেনে পণ্যের মান ভিন্ন হলেও নিয়ম মানা দরকার।
  • নবী صلى الله عليه وسلم ভুল লেনদেনের বদলে নিরাপদ বিকল্প দেখিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন