২৩/২২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪০০০ - উত্তমভাবে ধার পরিশোধ

কোন কিছু ধার নেয়া এবং তারচেয়ে উৎকৃষ্ট কিছু দ্বারা ধার পরিশোধ করা উত্তম

ঋণ পরিশোধে উত্তম আচরণের শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪০০০

حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ مَالِكِ بْنِ، أَنَسٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي رَافِعٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ اسْتَسْلَفَ مِنْ رَجُلٍ بَكْرًا فَقَدِمَتْ عَلَيْهِ إِبِلٌ مِنْ إِبِلِ الصَّدَقَةِ فَأَمَرَ أَبَا رَافِعٍ أَنْ يَقْضِيَ الرَّجُلَ بَكْرَهُ فَرَجَعَ إِلَيْهِ أَبُو رَافِعٍ فَقَالَ لَمْ أَجِدْ فِيهَا إِلاَّ خِيَارًا رَبَاعِيًا. فَقَالَ " أَعْطِهِ إِيَّاهُ إِنَّ خِيَارَ النَّاسِ أَحْسَنُهُمْ قَضَاءً " .

আবূ রাফি‘ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তির থেকে একটি উটের বাচ্চা ধার নেন। এরপর তাঁর নিকট সদাকাহ্‌র উট আসে। তিনি আবূ রাফি‘কে সে ব্যক্তির উটের ধার শোধ করার আদেশ দান করেন। আবূ রাফি‘ রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট ফিরে এসে জানালেন যে, সদাকাহ্‌র উটের মধ্যে আমি সেরূপ দেখছি না, তার চেয়ে উৎকৃষ্ট উট আছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ ওটাই তাকে দাও। সে ব্যক্তিই উত্তম যে ধার পরিশোধে উত্তম।

ই. ফা. ৩৯৬৩, ই. সে. ৩৯৬২

সহীহ মুসলিম হাদিস ৪০০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এক ব্যক্তির কাছ থেকে উটের একটি বাচ্চা ধার নেন। পরে তাঁর কাছে সদাকাহর উট আসে। তিনি আবু রাফি (রাঃ)-কে নির্দেশ দেন, সেই ব্যক্তির ধার শোধ করে দিতে। আবু রাফি (রাঃ) ফিরে এসে জানান, একই ধরনের উট পাওয়া যাচ্ছে না; বরং তার চেয়ে উৎকৃষ্ট উট আছে। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, সেটাই তাকে দাও। তারপর তিনি বলেন, সে ব্যক্তিই উত্তম যে ধার পরিশোধে উত্তম। এই হাদিসে ঋণ পরিশোধের সুন্দর আদব শেখানো হয়েছে। শুধু দায় মেটানো নয়, সম্ভব হলে ভালোভাবে, সম্মানের সঙ্গে এবং পাওনাদারের মন খুশি করে শোধ করা উত্তম চরিত্রের অংশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ধার নিলে তা পরিশোধ করা দায়িত্ব।
  • সম্ভব হলে ঋণ ভালোভাবে পরিশোধ করা প্রশংসনীয়।
  • পাওনাদারের হক দিতে অবহেলা করা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন