২৩/২২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪০০২ - পাওনাদারের কথা বলার অধিকার

কোন কিছু ধার নেয়া এবং তারচেয়ে উৎকৃষ্ট কিছু দ্বারা ধার পরিশোধ করা উত্তম

পাওনাদারের অধিকার ও সুন্দর ঋণ পরিশোধ

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪০০২

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارِ بْنِ عُثْمَانَ الْعَبْدِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ لِرَجُلٍ عَلَى رَسُولِ اللَّهِ ﷺ حَقٌّ فَأَغْلَظَ لَهُ فَهَمَّ بِهِ أَصْحَابُ النَّبِيِّ ﷺ فَقَالَ النَّبِيُّ ﷺ " إِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً - فَقَالَ لَهُمُ - اشْتَرُوا لَهُ سِنًّا فَأَعْطُوهُ إِيَّاهُ " .فَقَالُوا إِنَّا لاَ نَجِدُ إِلاَّ سِنًّا هُوَ خَيْرٌ مِنْ سِنِّهِ . قَالَ " فَاشْتَرُوهُ فَأَعْطُوهُ إِيَّاهُ فَإِنَّ مِنْ خَيْرِكُمْ - أَوْ خَيْرَكُمْ - أَحْسَنُكُمْ قَضَاءً " .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) -এর উপর এক ব্যক্তির ঋণ ছিল। সে তাঁর সাথে কঠোর ব্যবহার করে। এতে নবী (ﷺ) -এর সাহাবীগণ তাকে (শাসন করতে) উদ্যত হন। নবী (ﷺ) বললেনঃ পাওনাদারের কিছু বলার অধিকার আছে। তারপর তিনি সাহাবীদেরকে বললেনঃ তোমরা তার জন্যে একটি উট খরিদ করো এবং তাকে সেটি দিয়ে দাও। তাঁরা বললেন, আমরা যে উট পাই তা তার উটের চেয়ে উত্তম। নবী (ﷺ) বলেনঃ ওটা খরিদ করো ও তাকে দিয়ে দাও। কারণ তোমাদের বা তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে দেনা পরিশোধ করার ব্যাপারে উত্তম।

ই. ফা. ৩৯৬৫, ই. সে. ৩৯৬৪

সহীহ মুসলিম হাদিস ৪০০২-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে তাঁর পাওনা দাবি করতে এসে কঠোর কথা বলে। সাহাবীরা এতে বিরক্ত হয়ে তাকে শাসন করতে উদ্যত হন। কিন্তু নবী (صلى الله عليه وسلم) বলেন, পাওনাদারের কিছু বলার অধিকার আছে। এরপর তিনি সাহাবীদের বলেন, তার জন্য একটি উট কিনে দাও। তারা জানায়, যে উট পাওয়া যাচ্ছে তা তার উটের চেয়ে ভালো। নবী (صلى الله عليه وسلم) বলেন, সেটি কিনে তাকে দাও। তারপর তিনি বলেন, তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি, যে দেনা পরিশোধে উত্তম। এই হাদিসে পাওনাদারের অধিকার, রাগ নিয়ন্ত্রণ এবং ঋণ পরিশোধে সুন্দর ব্যবহারের শিক্ষা আছে। পাওনা চাইলে তাকে অপমান না করে হক বুঝে নেওয়া দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পাওনাদারের কথা বলার অধিকার আছে।
  • ঋণ পরিশোধে ভালো ব্যবহার উত্তম চরিত্রের অংশ।
  • রাগের মুহূর্তেও ন্যায় কথা বলা দরকার।
  • সাহায্যকারী সঙ্গীদেরও হকের সীমা বুঝতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন