২৫/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪০৫৯ - হিবাত (দান)
কাউকে কিছু দান করার পর সে বস্তুটি তার কাছ থেকে ক্রয় করা মাকরূহ
সহীহ মুসলিম : ৪০৫৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪০৫৯
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ، بْنَ الْخَطَّابِ حَمَلَ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ فَوَجَدَهُ يُبَاعُ فَأَرَادَ أَنْ يَبْتَاعَهُ فَسَأَلَ رَسُولَ اللَّهِ ﷺ عَنْ ذَلِكَ فَقَالَ «لاَ تَبْتَعْهُ وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ».
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
উমর ইবনু খাত্তাব (রাঃ) আল্লাহর রাস্তায় একটি ঘোড়া দান করেন। পরে তিনি দেখলেন তা বিক্রি করা হচ্ছে। তখন তিনি তা ক্রয় করতে চাইলেন এবং রাসূলুল্লাহ (ﷺ)- এর নিকট এ সম্পর্কে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি তা ক্রয় করো না এবং তোমার সদাকাহ্ করা জিনিসকে ফিরিয়ে নিও না।
ই.ফা. ৪০২২, ই.সে. ৪০২১
