২৫/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪০৬১ - হিবাত (দান)
কাউকে কিছু দান করার পর সে বস্তুটি তার কাছ থেকে ক্রয় করা মাকরূহ
সহীহ মুসলিম : ৪০৬১
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪০৬১
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، - وَاللَّفْظُ لِعَبْدٍ - قَالَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ، حَمَلَ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ رَآهَا تُبَاعُ فَأَرَادَ أَنْ يَشْتَرِيَهَا فَسَأَلَ النَّبِيَّ ﷺ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «لاَ تَعُدْ فِي صَدَقَتِكَ يَا عُمَرُ».
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
উমর (রাঃ) একটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করেন। এরপর তিনি দেখলেন যে, তা বিক্রি করা হচ্ছে। তখন তিনি তা ক্রয় করার ইচ্ছা করেন এবং নবী (ﷺ)- এর নিকটে এ ব্যাপারে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে ‘উমর! তোমার সদাকাহ্ করা বস্তুকে ফিরিয়ে নিও না।
ই.ফা. ৪০২৪, ই.সে. ৪০২৩
