২৬/১. অধ্যায়ঃ
এক তৃতীয়াংশের ওয়াসিয়্যাত
সহিহ মুসলিম : ৪১০৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪১০৯
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ حُمَيْدِ، بْنِ عَبْدِ الرَّحْمَنِ حَدَّثَنِي ثَلاَثَةٌ، مِنْ وَلَدِ سَعْدِ بْنِ مَالِكٍ كُلُّهُمْ يُحَدِّثُنِيهِ بِمِثْلِ حَدِيثِ صَاحِبِهِ فَقَالَ مَرِضَ سَعْدٌ بِمَكَّةَ فَأَتَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُهُ . بِمِثْلِ حَدِيثِ عَمْرِو بْنِ سَعِيدٍ عَنْ حُمَيْدٍ الْحِمْيَرِيِّ .
হুমায়দ ইবনু 'আবদুর রহমান (রাঃ) হতে বর্ণিতঃ
আমার নিকট সাদ ইবন মালিকের তিন পুত্র বর্ণনা করেছেন। তাঁরা প্রত্যেকেই আমার কাছে বর্ণনা করেন যে, সাদ মক্কায় অসুস্থ হয়ে পড়লেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর খোঁজ-খবর নেয়ার জন্যে তাঁর কাছে আসেন। পরবর্তী অংশ আমর ইবন সাঈদ সূত্রে বর্ণিত হুমায়দ হিমইয়ারী (রহঃ)-এর হাদীসের অনুরূপ।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪০৭১, ইসলামীক সেন্টারঃ ৪০৭০
