২৬/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪১১০ - ওয়াসিয়্যাত
এক তৃতীয়াংশের ওয়াসিয়্যাত
সহীহ মুসলিম : ৪১১০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪১১০
حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، أَخْبَرَنَا عِيسَى يَعْنِي ابْنَ يُونُسَ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، كُلُّهُمْ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَوْ أَنَّ النَّاسَ، غَضُّوا مِنَ الثُّلُثِ إِلَى الرُّبُعِ فَإِنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " الثُّلُثُ وَالثُّلُثُ كَثِيرٌ " . وَفِي حَدِيثِ وَكِيعٍ «كَبِيرٌ أَوْ كَثِيرٌ».
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
হায়! লোকজন যদি এক-তৃতীয়াংশ কমিয়ে এক চতুর্থাংশ করতো। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এক তৃতীয়াংশ এবং এক-তৃতীয়াংশই বেশি। ওয়াকী’-এর হাদীসে আছে ‘বড়’ বা ‘বেশি’।
ই. ফা. ৪০৭২, ই. সে. ৪০৭১
