২৭/২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪১২৯ - মানত
মানৎ করার নিষেধাজ্ঞা, আর তা কিছু ফিরিয়ে দেয় না
সহীহ মুসলিম : ৪১২৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪১২৯
وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ، زُهَيْرٌ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ أَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا يَنْهَانَا عَنِ النَّذْرِ وَيَقُولُ " إِنَّهُ لاَ يَرُدُّ شَيْئًا وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الشَّحِيحِ " .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কোন এক সময় আমাদেরকে মানত করতে বারণ করতেন এবং বলতেন যে, তা (তাকদীরের) কিছুই ফিরিয়ে দেয় না। তবে এর মাধ্যমে কৃপণের হাত থেকে কিছু বের করা হয়।
[১] ইমাম নবাবী (রহঃ) বলেন, এতে মুসলিমদের ইজমা রয়েছে যে, মানত করা চলে এবং তা আদায় করা ওয়াজিব। তবে পাপের কাজে মানত করা এবং তা পূরণ করা কোনটি করা যাবে না। সাহাবী সা’দ (রাঃ)- এর মায়ের মানত- এ ব্যাপারে সাধারণ হুকুমভুক্ত। (মুখতাসার শারহে মুসলিম-আল্লামা ওয়াহীদুজ্জামান, ৪র্থ খন্ড, ৪৬৫ পৃঃ)ই.ফা. ৪০৯১, ই.সে. ৪০৯০
