২৭/২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪১৩০ - মানত
মানৎ করার নিষেধাজ্ঞা, আর তা কিছু ফিরিয়ে দেয় না
সহীহ মুসলিম : ৪১৩০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪১৩০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي حَكِيمٍ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ، دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " النَّذْرُ لاَ يُقَدِّمُ شَيْئًا وَلاَ يُؤَخِّرُهُ وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الْبَخِيلِ " .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, মানত কোন কিছুকে না এগিয়ে আনতে পারে, আর না পিছিয়ে দিতে পারে। তবে এর মাধ্যমে কৃপণ থেকে কিছু (মাল) বের করা হয়।
ই.ফা. ৪০৯২, ই.সে. ৪০৯১
