২৭/২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪১৩৩ - মানত
মানৎ করার নিষেধাজ্ঞা, আর তা কিছু ফিরিয়ে দেয় না
সহীহ মুসলিম : ৪১৩৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪১৩৩
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي الدَّرَاوَرْدِيَّ - عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَنْذُرُوا فَإِنَّ النَّذْرَ لاَ يُغْنِي مِنَ الْقَدَرِ شَيْئًا وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الْبَخِيلِ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা মানত করো না। কারণ, মানত তাকদীর থেকে কোন উপকার করে না। তার মাধ্যমে কেবল কৃপণের সম্পদই বের করা হয়।
ই.ফা. ৪০৯৫,ই.সে. ৪০৯৪
