২৭/৪. অধ্যায়ঃ
যিনি হেঁটে কা'বায় যাওয়ার মানৎ করেন
সহিহ মুসলিম : ৪১৪০
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪১৪০
وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ - عَنْ عَمْرٍو، - وَهُوَ ابْنُ أَبِي عَمْرٍو - عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَدْرَكَ شَيْخًا يَمْشِي بَيْنَ ابْنَيْهِ يَتَوَكَّأُ عَلَيْهِمَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَا شَأْنُ هَذَا " . قَالَ ابْنَاهُ يَا رَسُولَ اللَّهِ كَانَ عَلَيْهِ نَذْرٌ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " ارْكَبْ أَيُّهَا الشَّيْخُ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنْكَ وَعَنْ نَذْرِكَ " . وَاللَّفْظُ لِقُتَيْبَةَ وَابْنِ حُجْرٍ .
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একবার নবী (ﷺ) এক বৃদ্ধকে তার দুই পুত্রের মাঝে তাদের উপর ভর দিয়ে চলতে দেখলেন। নবী (ﷺ) বললেন, “এ ব্যক্তির কী হলো?” তাঁর দুই পুত্র বললেন, “হে আল্লাহর রসূল! তাঁর উপর (হেঁটে যাওয়ার) মানত ছিল।” নবী (ﷺ) বললেনঃ “ওহে বৃদ্ধ! তুমি বাহনে উঠ। কেননা আল্লাহ তোমার ও তোমার মানতের ব্যাপারে অমুখাপেক্ষী।” এ শব্দ হল কুতাইবা ও ইবনু হুজর (রহঃ)-এর।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪১০২, ইসলামীক সেন্টারঃ ৪১০১
