২৮/৩. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪১৫৫ - কসমের পর উত্তম কাজের বিধান
যে ব্যক্তি কোন বিষয়ে কসম করে, অতঃপর এটা না করাই উত্তম মনে করলে তা-ই করবে আর কসমের কাফফারাহ দিয়ে দিবে।
কসমের পর উত্তম কাজ দেখা গেলে কী করবেন
সহীহ মুসলিম : ৪১৫৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪১৫৫
حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَيَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، - وَاللَّفْظُ لِخَلَفٍ - قَالُوا حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، الأَشْعَرِيِّ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي رَهْطٍ مِنَ الأَشْعَرِيِّينَ نَسْتَحْمِلُهُ فَقَالَ " وَاللَّهِ لاَ أَحْمِلُكُمْ وَمَا عِنْدِي مَا أَحْمِلُكُمْ عَلَيْهِ " . قَالَ فَلَبِثْنَا مَا شَاءَ اللَّهُ ثُمَّ أُتِيَ بِإِبِلٍ فَأَمَرَ لَنَا بِثَلاَثِ ذَوْدٍ غُرِّ الذُّرَى فَلَمَّا انْطَلَقْنَا قُلْنَا - أَوْ قَالَ بَعْضُنَا لِبَعْضٍ - لاَ يُبَارِكُ اللَّهُ لَنَا أَتَيْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَسْتَحْمِلُهُ فَحَلَفَ أَنْ لاَ يَحْمِلَنَا ثُمَّ حَمَلَنَا . فَأَتَوْهُ فَأَخْبَرُوهُ فَقَالَ " مَا أَنَا حَمَلْتُكُمْ وَلَكِنَّ اللَّهَ حَمَلَكُمْ وَإِنِّي وَاللَّهِ إِنْ شَاءَ اللَّهُ لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ ثُمَّ أَرَى خَيْرًا مِنْهَا إِلاَّ كَفَّرْتُ عَنْ يَمِينِي وَأَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ " .
আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আমি আশ'আরী গোত্রের কিছু সংখ্যক লোককে নিয়ে বাহন চাওয়ার জন্যে নবী (ﷺ)- এর নিকট আসি। তখন তিনি বললেনঃ আল্লাহর কসম! আমি তোমাদের বাহনের সওয়ারী দিব না। আর আমার কাছে এমন কিছু নেই যাতে আমি তোমাদের সওয়ার করাতে পারি। বলেন, আল্লাহ যতটা চাইলেন আমরা ততক্ষণ অপেক্ষা করলাম। তারপর তাঁর কাছে উট আনা হলো। তিনি আমাদেরকে তিনটি সাদা কুঁজবিশিষ্ট উট দেয়ার নির্দেশ দেন। যখন আমরা (তা নিয়ে) চলে আসি। তখন আমরা বললাম, রাবী বলেন, অথবা আমাদের একে অপরকে বললেন যে, এতে আল্লাহ তা’আলা আমাদের কল্যাণ করবেন না। আমরা রাসূলুল্লাহ (ﷺ)- এর নিকট সওয়ারী বাহন চাইতে এসেছিলাম। তখন তিনি কসম করেছিলেন যে, আমাদেরকে সওয়ারী বাহন দিবেন না। এরপর আমাদেরকে সওয়ারী দিলেন।তারপর তারা নবী (ﷺ)- এর নিকট এসে তাঁর কসমের কথা অবগত করালেন। তিনি বললেনঃ আমি নই; বরং আল্লাহ তোমাদের সওয়ারী দিয়েছেন। আর আল্লাহর কসম! ইনশা-আল্লাহ আমি যখনই কোন বিষয়ের উপর কসম করি এরপর যদি এর তুলনায় অন্যটি কল্যাণকর মনে করি, তবে আমি আমার কসমের কাফফারাহ দিয়ে দিব এবং যা উত্তম তাই করবো।
ই.ফা. ৪১১৭, ই.সে. ৪১১৬
সহীহ মুসলিম হাদিস ৪১৫৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ মূসা আশআরী (রাঃ) বলেন, তিনি আশআরী গোত্রের কিছু লোককে নিয়ে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে বাহন চাইতে গেলেন। তখন নবীজি বললেন, আল্লাহর কসম, তিনি তাদের বাহন দেবেন না এবং তাঁর কাছে দেওয়ার মতো কিছু নেই। পরে উট আসলে তিনি তাদের জন্য তিনটি সাদা কুঁজবিশিষ্ট উটের নির্দেশ দিলেন। তারা কসমের কথা মনে করে চিন্তিত হলেন এবং নবীজিকে জানালেন। তখন তিনি বললেন, তিনি কোনো বিষয়ে কসম করার পর যদি অন্যটি ভালো মনে করেন, তবে কসমের কাফফারা দেন এবং ভালো কাজটি করেন। হাদিসটি কসমের কাফফারা, উত্তম কাজ বেছে নেওয়া এবং আল্লাহর দানকে স্বীকার করার সুন্দর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কসমের পর ভালো কাজ পরিষ্কার হলে কাফফারা দিয়ে ভালো কাজ করা যায়।
- সাহাবীরা নবীজির কসমের ব্যাপারে সতর্ক ছিলেন।
- প্রাপ্ত সাহায্যকে আল্লাহর দান হিসেবে দেখা উচিত।
- কসম ভাঙা হালকা বিষয় নয়; কাফফারা দিতে হয়।
