২৮/৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪১৭৭ - পরিকল্পনায় ইনশাআল্লাহ বলার শিক্ষা

কসমের মধ্যে ‘ইনশাআল্লাহ’ বলা

ভবিষ্যৎ পরিকল্পনায় ইনশাআল্লাহ বলার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪১৭৭

حَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ - وَاللَّفْظُ لأَبِي الرَّبِيعِ - قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، - وَهُوَ ابْنُ زَيْدٍ - حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ لِسُلَيْمَانَ سِتُّونَ امْرَأَةً فَقَالَ لأَطُوفَنَّ عَلَيْهِنَّ اللَّيْلَةَ فَتَحْمِلُ كُلُّ وَاحِدَةٍ مِنْهُنَّ فَتَلِدُ كُلُّ وَاحِدَةٍ مِنْهُنَّ غُلاَمًا فَارِسًا يُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ فَلَمْ تَحْمِلْ مِنْهُنَّ إِلاَّ وَاحِدَةٌ فَوَلَدَتْ نِصْفَ إِنْسَانٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَوْ كَانَ اسْتَثْنَى لَوَلَدَتْ كُلُّ وَاحِدَةٍ مِنْهُنَّ غُلاَمًا فَارِسًا يُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ ‏"‏ ‏.‏

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

সুলাইমান (আঃ) এর ষাটজন স্ত্রী ছিল। একদা তিনি বলেন, নিশ্চয়ই আমি আজ রাতে সকল স্ত্রীর কাছেই গমন করবো। অর্থাৎ মিলিত হব। এতে প্রত্যেকেই গর্ভবতী হবে এবং প্রত্যেকেই এমন সব সন্তান প্রসব করবে যারা (ভবিষ্যতে) আল্লাহর পথে অশ্বারোহী সৈনিক হিসেবে লড়াই করবে। কিন্তু পরিশেষে একজন স্ত্রী ব্যতীত আর কেউই গর্ভবতী হননি। এরপর তিনি অর্ধ মানবাকৃতির (নিষ্কর্মা) একটি সন্তান প্রসব করলেন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যদি তিনি ‘ইনশাআল্লাহ’ বলতেন, তবে নিশ্চয়ই তাদের প্রত্যেকেই এমন সব সন্তান প্রসব করতেন, যারা প্রত্যেকেই অশ্বারোহী সৈনিক হিসেবে আল্লাহর পথে লড়াই করতেন।

ই.ফা. ৪১৩৯, ই.সে. ৪১৩৮

সহীহ মুসলিম হাদিস ৪১৭৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে সুলায়মান (আঃ)-এর একটি ঘটনা এসেছে। তিনি বলেছিলেন, তিনি রাতে তাঁর সব স্ত্রীর কাছে যাবেন এবং প্রত্যেকেই এমন সন্তান জন্ম দেবে, যারা আল্লাহর পথে অশ্বারোহী সৈনিক হবে। কিন্তু শেষে একজন স্ত্রী ছাড়া আর কেউ গর্ভবতী হননি, আর সেই সন্তানও পূর্ণ মানবাকৃতির ছিল না। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, যদি তিনি ইনশাআল্লাহ বলতেন, তবে প্রত্যেকে এমন সন্তান জন্ম দিত, যারা আল্লাহর পথে লড়াই করত। এখানে মূল শিক্ষা হলো—মানুষ পরিকল্পনা করতে পারে, কিন্তু ফল আল্লাহর ইচ্ছার সাথে যুক্ত। ভবিষ্যতের কাজে ইনশাআল্লাহ বলা শুধু মুখের কথা নয়; এটি আল্লাহর ইচ্ছার উপর ভরসার প্রকাশ। এই হাদিস ইনশাআল্লাহ বলার গুরুত্ব, কসম, পরিকল্পনা এবং আল্লাহর ইচ্ছার বিষয়ে গভীর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভবিষ্যৎ কাজের পরিকল্পনায় ইনশাআল্লাহ বলা উচিত।
  • মানুষ চেষ্টা করে, কিন্তু ফল আল্লাহর ইচ্ছার সাথে যুক্ত।
  • বড় লক্ষ্য থাকলেও আল্লাহর উপর নির্ভরতা ভুলে যাওয়া ঠিক নয়।
  • কথা বলার সময় আল্লাহর ইচ্ছাকে স্মরণ করা ঈমানের অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন