২৮/৭. অধ্যায়ঃ
কোন কাফির ব্যক্তি কুফ্রী অবস্থায় কোন মানৎ করে, অতঃপর মুসলিম হয়ে যায়
সহিহ মুসলিম : ৪১৮৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪১৮৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، - وَاللَّفْظُ لِزُهَيْرٍ - قَالُوا حَدَّثَنَا يَحْيَى، - وَهُوَ ابْنُ سَعِيدٍ الْقَطَّانُ - عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ، قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي نَذَرْتُ فِي الْجَاهِلِيَّةِ أَنْ أَعْتَكِفَ لَيْلَةً فِي الْمَسْجِدِ الْحَرَامِ . قَالَ " فَأَوْفِ بِنَذْرِكَ " .
ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিতঃ
একদা উমর (রাঃ) বললেন, হে আল্লাহর রসূল (ﷺ)! আমি জাহিলিয়্যাতের জামানায় মসজিদুল হারামে এক রাত্রি ইতিকাফ করার মানত করেছিলাম। তখন তিনি (ﷺ) বললেন: তুমি তোমার মানত পূর্ণ কর।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪১৪৬, ইসলামীক সেন্টারঃ ৪১৪৫
