২৮/৭. অধ্যায়ঃ

কোন কাফির ব্যক্তি কুফ্‌রী অবস্থায় কোন মানৎ করে, অতঃপর মুসলিম হয়ে যায়

সহিহ মুসলিমহাদিস নম্বর ৪১৮৬

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، أَنَّ أَيُّوبَ، حَدَّثَهُ أَنَّ نَافِعًا حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ بِالْجِعْرَانَةِ بَعْدَ أَنْ رَجَعَ مِنَ الطَّائِفِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي نَذَرْتُ فِي الْجَاهِلِيَّةِ أَنْ أَعْتَكِفَ يَوْمًا فِي الْمَسْجِدِ الْحَرَامِ فَكَيْفَ تَرَى قَالَ ‏ "‏ اذْهَبْ فَاعْتَكِفْ يَوْمًا ‏"‏ ‏.‏ قَالَ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أَعْطَاهُ جَارِيَةً مِنَ الْخُمْسِ فَلَمَّا أَعْتَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَبَايَا النَّاسِ سَمِعَ عُمَرُ بْنُ الْخَطَّابِ أَصْوَاتَهُمْ يَقُولُونَ أَعْتَقَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَقَالَ مَا هَذَا فَقَالُوا أَعْتَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَبَايَا النَّاسِ ‏.‏ فَقَالَ عُمَرُ يَا عَبْدَ اللَّهِ اذْهَبْ إِلَى تِلْكَ الْجَارِيَةِ فَخَلِّ سَبِيلَهَا ‏.‏

আবূ তাহির (রহঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ) তায়েফ থেকে ফিরে আসার পর জি‘ইরানাহ নামক স্থানে অবস্থানকালে উমর ইবনু খাত্তাব (রাঃ) তাঁকে জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর রসূল (ﷺ)! আমি অজ্ঞতার যুগে মাসজিদুল হারামে একদিন ই‘তিকাফ করার মানত করেছিলাম। এ ব্যাপারে আপনার অভিমত কী?” তখন তিনি বললেনঃ “যাও এবং একদিন ই‘তিকাফ করো।”বর্ণনাকারী বলেন যে, রসূলুল্লাহ (ﷺ) তাঁকে যুদ্ধ থেকে প্রাপ্ত সম্পদের (গনীমাতের) এক পঞ্চমাংশ থেকে একটি দাসী প্রদান করেন। এরপর রসূলুল্লাহ (ﷺ) যখন যুদ্ধবন্দীদেরকে মুক্ত করে দেন তখন উমর (রাঃ) তাঁদের শোরগোল শুনতে পান। তাঁরা বলাবলি করছিল যে, রসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে মুক্তি দিয়েছেন।উমর (রাঃ) বললেন, “ব্যাপার কী?” তখন তাঁরা বলল, “রসূলুল্লাহ (ﷺ) যুদ্ধবন্দীদেরকে মুক্তি দিয়েছেন।” তখন উমর (রাঃ) বললেন, “হে আবদুল্লাহ! ঐ দাসীটির কাছে গিয়ে তাকে মুক্ত করে দাও।”

ইসলামী ফাউন্ডেশনঃ ৪১৪৮, ইসলামীক সেন্টারঃ ৪১৪৭

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন