২৮/৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪১৯৬ - চেহারায় আঘাত নিষিদ্ধ
ক্রীতদাসদের সাথে আচার-আচরণ এবং দাসকে চপেটাঘাতের কাফ্ফারা
চেহারায় আঘাত নিষিদ্ধ: অধীনস্থের মর্যাদা
সহীহ মুসলিম : ৪১৯৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪১৯৬
وَحَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ قَالَ لِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ مَا اسْمُكَ قُلْتُ شُعْبَةُ . فَقَالَ مُحَمَّدٌ حَدَّثَنِي أَبُو شُعْبَةَ الْعِرَاقِيُّ عَنْ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ أَنَّ جَارِيَةً لَهُ لَطَمَهَا إِنْسَانٌ فَقَالَ لَهُ سُوَيْدٌ أَمَا عَلِمْتَ أَنَّ الصُّورَةَ مُحَرَّمَةٌ فَقَالَ لَقَدْ رَأَيْتُنِي وَإِنِّي لَسَابِعُ إِخْوَةٍ لِي مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا لَنَا خَادِمٌ غَيْرُ وَاحِدٍ فَعَمَدَ أَحَدُنَا فَلَطَمَهُ فَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ نُعْتِقَهُ .
সুওয়াইদ ইবনু মুকার্রিন (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁর একজন দাসী ছিল। এক ব্যক্তি একদা তাকে চপেটাঘাত করল। তখন সুওয়াইদ (রাঃ) তাকে বললেন, তুমি কি জাননা যে, চেহারায় চপেটাঘাত করা নিষিদ্ধ? নিশ্চয়ই তুমি আমাকে দেখতে পাচ্ছ যে, আমরা সাত ভাই। রাসূলুল্লাহ (ﷺ)- এর যামানায় আমাদের একজনের গোলাম ব্যতীত আর কারো গোলাম ছিল না। একদা আমাদের মধ্যকার জনৈক ব্যক্তি তাকে চপেটাঘাত করল। এরপর রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নির্দেশ দিলেন তাকে মুক্ত করে দেয়ার জন্য।
ই.ফা. ৪১৫৮, ই.সে. ৪১৫৭
সহীহ মুসলিম হাদিস ৪১৯৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, এক ব্যক্তির হাতে এক দাসী চপেটাঘাতের শিকার হয়। তখন সুয়াইদ রাঃ তাকে বলেন, তুমি কি জানো না যে চেহারায় চপেটাঘাত করা নিষিদ্ধ? এরপর তিনি নিজের পরিবারের ঘটনা বলেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সময়ে তারা সাত ভাই ছিলেন এবং তাদের মধ্যে শুধু একজনের গোলাম ছিল। তাদের একজন তাকে চপেটাঘাত করলে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাকে মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন। এই বর্ণনায় চেহারার সম্মান, দাস-দাসীর অধিকার এবং অন্যায় আঘাতের পর দায়িত্ব নেওয়ার শিক্ষা এসেছে। হাদিসটি খুব সরলভাবে বলে দেয়, ক্ষমতা থাকলেও কারও মুখে আঘাত করা গ্রহণযোগ্য নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- চেহারায় আঘাত করা নিষিদ্ধ বলে স্পষ্ট করা হয়েছে।
- দাসী বা অধীনস্থের সম্মানও রক্ষা করতে হবে।
- ভুল করলে শুধু দুঃখ প্রকাশ নয়, দায়িত্ব নেওয়ার শিক্ষা আছে।
- রাসূল صلى الله عليه وسلم অন্যায় চপেটাঘাতের পর মুক্ত করার নির্দেশ দিয়েছেন।
