২৮/১০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪২০৬ - সাধ্যের বাইরে কাজ চাপানো নয়
নিজে যা খাবে ও পরিধান করবে দাস-দাসীকেও তা খেতে পরতে দেয়া এবং তাদের সাধ্যের বাইরে কাজের ভার না দেয়া
অধীনস্থের সাধ্যের বাইরে কাজ নয়
সহীহ মুসলিম : ৪২০৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪২০৬
وَحَدَّثَنَاهُ أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، كُلُّهُمْ عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ وَزَادَ فِي حَدِيثِ زُهَيْرٍ وَأَبِي مُعَاوِيَةَ بَعْدَ قَوْلِهِ " إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ " . قَالَ قُلْتُ عَلَى حَالِ سَاعَتِي مِنَ الْكِبَرِ قَالَ " نَعَمْ " . وَفِي رِوَايَةِ أَبِي مُعَاوِيَةَ " نَعَمْ عَلَى حَالِ سَاعَتِكَ مِنَ الْكِبَرِ " . وَفِي حَدِيثِ عِيسَى " فَإِنْ كَلَّفَهُ مَا يَغْلِبُهُ فَلْيَبِعْهُ " . وَفِي حَدِيثِ زُهَيْرٍ " فَلْيُعِنْهُ عَلَيْهِ " . وَلَيْسَ فِي حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ " فَلْيَبِعْهُ " . وَلاَ " فَلْيُعِنْهُ " . انْتَهَى عِنْدَ قَوْلِهِ " وَلاَ يُكَلِّفْهُ مَا يَغْلِبُهُ " .
আহমাদ ইবনু ইউনুস, আবূ কুরায়ব ও ইসহাক্ ইবনু ইব্রাহীম (রহঃ)….. সকলেই আ’মাশ (রহঃ)….. থেকে এ একই সূত্রে হতে বর্ণিতঃ
উল্লেখিত হাদীস বর্ণনা করেছেন। আর তিনি যুহায়র ও আবূ মু’আবিয়াহ্ (রহঃ) থেকে বর্ণনা করেন, হাদীসে “তোমার মধ্যে জাহিলী যুগের কর্মকাণ্ড বিদ্যমান’’ এ কথার পর কিছু বাড়িয়ে যোগ করেছেন। তিনি বলেন, আমি বললাম, তা কি আমার বয়োবৃদ্ধে হবে? তিনি বলেন, হ্যাঁ। আর আবূ মু’আবিয়াহ্র বর্ণনায় আছে, হ্যাঁ, তোমার বয়োবৃদ্ধকালে। আর ‘ঈসাঃ (রহঃ)- এর হাদীসে বর্ণিত হয়েছে, যদি তুমি তাকে সাধ্যের বাইরে কোন কাজ করতে দাও, যা সে করতে অক্ষম, তবে তাকে বিক্রি করে দাও। আর যুহায়র (রহঃ)-এর হাদীসে আছে “অতএব তুমি তাকে তখন সাহায্যও করবে।”আবূ মু’আবিয়াহ্ (রহঃ)- এর হাদীসে “তুমি তাকে বিক্রি করে দাও” অথবা “সাহায্য কর” কোন কথার উল্লেখ নেই। “তুমি তাকে এমন কাজের ভার চাপিয়ে দিও না, যা করতে সে অক্ষম” এ কথা দ্বারাই হাদীস শেষ হয়েছে।
ই.ফা. ৪১৬৮, ই.সে. ৪১৬৭
সহীহ মুসলিম হাদিস ৪২০৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু জর রাঃ-এর আগের ঘটনার বিভিন্ন বর্ণনার পার্থক্য তুলে ধরা হয়েছে। যুহায়র ও আবু মু‘আবিয়া রহঃ-এর বর্ণনায় এসেছে, নবী صلى الله عليه وسلم বলার পর আবু জর রাঃ জিজ্ঞেস করেন, আমার এই বয়োবৃদ্ধ অবস্থাতেও কি? উত্তরে বলা হয়, হ্যাঁ। আবার ঈসা রহঃ-এর বর্ণনায় আছে, যদি তুমি তাকে এমন কাজ দাও যা সে করতে পারে না, তবে তাকে বিক্রি করে দাও। যুহায়র রহঃ-এর বর্ণনায় আছে, তখন তাকে সাহায্য করবে। আর আবু মু‘আবিয়া রহঃ-এর বর্ণনায় এই শেষ দুই কথার উল্লেখ নেই। মূল শিক্ষা হলো, অধীনস্থের সাধ্যের বাইরে কাজ চাপানো যাবে না এবং কাজ দিলে সাহায্যের দিকও ভাবতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বয়স বেশি হলেও জাহিলী আচরণ থেকে সাবধান থাকা দরকার।
- অধীনস্থের উপর সাধ্যের বাইরে কাজ চাপানো নিষেধ করা হয়েছে।
- কঠিন কাজ দিলে সাহায্য করার শিক্ষা একটি বর্ণনায় এসেছে।
- হাদিসের বিভিন্ন বর্ণনায় শব্দের পার্থক্য বুঝে পড়া দরকার।
