২৮/৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪১৯৮ - আল্লাহর ক্ষমতার ভয়

ক্রীতদাসদের সাথে আচার-আচরণ এবং দাসকে চপেটাঘাতের কাফ্ফারা

আল্লাহর ক্ষমতা স্মরণ: অধীনস্থকে প্রহার নয়

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪১৯৮

حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، - يَعْنِي ابْنَ زِيَادٍ - حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ أَبُو مَسْعُودٍ الْبَدْرِيُّ كُنْتُ أَضْرِبُ غُلاَمًا لِي بِالسَّوْطِ فَسَمِعْتُ صَوْتًا مِنْ خَلْفِي ‏"‏ اعْلَمْ أَبَا مَسْعُودٍ ‏"‏ ‏.‏ فَلَمْ أَفْهَمِ الصَّوْتَ مِنَ الْغَضَبِ - قَالَ - فَلَمَّا دَنَا مِنِّي إِذَا هُوَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا هُوَ يَقُولُ ‏"‏ اعْلَمْ أَبَا مَسْعُودٍ اعْلَمْ أَبَا مَسْعُودٍ ‏"‏ ‏.‏ قَالَ فَأَلْقَيْتُ السَّوْطَ مِنْ يَدِي فَقَالَ ‏"‏ اعْلَمْ أَبَا مَسْعُودٍ أَنَّ اللَّهَ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَى هَذَا الْغُلاَمِ ‏"‏ ‏.‏ قَالَ فَقُلْتُ لاَ أَضْرِبُ مَمْلُوكًا بَعْدَهُ أَبَدًا ‏.‏

আবূ মাসঊদ বদরী (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আমি আমার ক্রীতদাসকে চাবুক দিয়ে প্রহার করছিলাম। হঠাৎ আমার পিছনে থেকে একটি শব্দ শুনলাম, হে আবূ মাস’ঊদ! জেনে রেখো! রাগের কারণে আমি শব্দটি স্পষ্ট বুঝতে পারলাম না। বর্ণনাকারী বলেন, যখন তিনি আমার কাছাকাছি এলেন তখন দেখতে পেলাম, তিনি রাসূলুল্লাহ (ﷺ)। এবং তিনি বলছেনঃ হে আবূ মাস’ঊদ! তুমি জেনে রেখো, হে আবূ মাস’ঊদ! তুমি জেনে রেখো! বর্ণনাকারী বলেন, এরপর আমি চাবুকটি আমার হাত থেকে ফেলে দিলাম। এরপর তিনি বললেন, হে আবূ মাস’ঊদ! তুমি জেনে রেখো যে, এ গোলামের উপর তোমার ক্ষমতার চেয়ে তোমার উপর আল্লাহ তা’আলা অধিক ক্ষমতাবান। বর্ণনাকারী বলেন, আমি বললাম, এরপর কখনও কোন ক্রীতদাসকে আমি প্রহার করবো না।

ই.ফা. ৪১৬০, ই.সে. ৪১৫৯

সহীহ মুসলিম হাদিস ৪১৯৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু মাসউদ বদরী রাঃ বলেন, তিনি একসময় নিজের ক্রীতদাসকে চাবুক দিয়ে প্রহার করছিলেন। পেছন থেকে একটি শব্দ শুনলেন—হে আবু মাসউদ, জেনে রেখো। রাগের কারণে প্রথমে তিনি শব্দটি বুঝতে পারেননি। কাছে এলে দেখেন, তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم। নবী صلى الله عليه وسلم তাঁকে বলেন, এই গোলামের উপর তোমার যত ক্ষমতা, তোমার উপর আল্লাহ তার চেয়েও বেশি ক্ষমতাবান। এই কথার প্রভাব এত গভীর ছিল যে আবু মাসউদ রাঃ চাবুক ফেলে দেন এবং বলেন, এরপর আর কোনো ক্রীতদাসকে প্রহার করবেন না। হাদিসটি ক্ষমতার ব্যবহার, রাগ নিয়ন্ত্রণ এবং আল্লাহভীতির শক্ত শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অধীনস্থের উপর ক্ষমতা থাকলেও আল্লাহর ক্ষমতা স্মরণ করা দরকার।
  • রাগ মানুষকে ভুল আচরণের দিকে নিতে পারে।
  • নবী صلى الله عليه وسلم ভুল দেখলে সরাসরি সতর্ক করেছেন।
  • ভুল বুঝে সঙ্গে সঙ্গে বদলে যাওয়া মুমিনের সুন্দর গুণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন