২৯/৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪২৬৩ - কামড়দাতার অভিযোগ নাকচ
যখন কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির জীবন অথবা অঙ্গ-প্রত্যঙ্গের উপর আক্রমণ করে, তখন যদি আক্রান্ত ব্যক্তি তা প্রতিহত করে এবং প্রতিহত করার সময় আঘাতকারীর জীবন অথবা অঙ্গের ক্ষতিসাধন করে, তবে এর জন্য তাকে কোন প্রকার ক্ষতিপূরণ দিতে হবে না
কামড়দাতার দাঁত পড়ে গেলে দিয়াত নেই
সহীহ মুসলিম : ৪২৬৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪২৬৩
حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا عَطَاءٌ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى ابْنِ، مُنْيَةَ عَنْ أَبِيهِ، قَالَ أَتَى النَّبِيَّ ﷺ رَجُلٌ وَقَدْ عَضَّ يَدَ رَجُلٍ فَانْتَزَعَ يَدَهُ فَسَقَطَتْ ثَنِيَّتَاهُ - يَعْنِي الَّذِي عَضَّهُ - قَالَ فَأَبْطَلَهَا النَّبِيُّ ﷺ وَقَالَ «أَرَدْتَ أَنْ تَقْضَمَهُ كَمَا يَقْضَمُ الْفَحْلُ».
ইয়া’লা ইবনু মুন্য়াহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর নিকট এমন এক ব্যক্তি এসে অভিযোগ দায়ের করল-যে অপর এক ব্যক্তির হাতে কামড় বসিয়ে দিয়েছিল। সে যখন তার হাত সজোরে টেনে নিল। এতে তার দুটি দাঁত পড়ে গেল। অর্থাৎ-যে ব্যক্তি দাঁত দ্বারা কামড় দিয়েছিল তার দাঁত পড়ে গেল। বর্ণনাকারী বলেন, নবী (ﷺ) তার এ অভিযোগ নাকচ করে দিলেন এবং বললেন, তুমি তার হাত এমনভাবে চর্বন করতে চেয়েছিলে যেমন উট চর্বন করে থাকে।
ই.ফা. ৪২২৪,ই.সে. ৪২২৪
সহীহ মুসলিম হাদিস ৪২৬৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে এমন এক ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে অভিযোগ করে, যে নিজেই অন্য ব্যক্তির হাতে কামড় বসিয়েছিল। আক্রান্ত ব্যক্তি যখন হাত টেনে নেয়, তখন কামড়দাতার দুইটি দাঁত পড়ে যায়। বর্ণনাকারী স্পষ্ট করেছেন যে দাঁত পড়েছিল সেই ব্যক্তির, যে কামড় দিয়েছিল। নবী (صلى الله عليه وسلم) তার অভিযোগ নাকচ করে দেন এবং বলেন, তুমি তার হাত এমনভাবে চর্বন করতে চেয়েছিলে যেমন উট চর্বন করে। এই হাদিসে কামড়, আত্মরক্ষা, দিয়াত না থাকা এবং অন্যায় দাবি বাতিল করার বিষয় পরিষ্কার। মানুষ যখন নিজেই আক্রমণ করে, তখন নিজের ক্ষতির দায় অন্যের ওপর চাপাতে পারে না—এই ঘটনা তা বুঝায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কামড়দাতা নিজেই ক্ষতিগ্রস্ত হলে তার দাবি বাতিল করা হয়েছে।
- নবী (صلى الله عليه وسلم) আক্রমণকারী আচরণকে উটের চর্বনের সাথে তুলনা করেছেন।
- আত্মরক্ষাকারীর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হয়নি।
- দিয়াতের বিচার ঘটনার বাস্তব কারণ দেখে করা হয়েছে।
