২৯/৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪২৬৪ - তাবুকের স্মৃতি ও কামড়ের বিচার

যখন কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির জীবন অথবা অঙ্গ-প্রত্যঙ্গের উপর আক্রমণ করে, তখন যদি আক্রান্ত ব্যক্তি তা প্রতিহত করে এবং প্রতিহত করার সময় আঘাতকারীর জীবন অথবা অঙ্গের ক্ষতিসাধন করে, তবে এর জন্য তাকে কোন প্রকার ক্ষতিপূরণ দিতে হবে না

তাবুকের বর্ণনা ও কামড়ের দিয়াত বাতিল

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪২৬৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، أَخْبَرَنِي صَفْوَانُ بْنُ يَعْلَى بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ غَزَوْتُ مَعَ النَّبِيِّ ﷺ غَزْوَةَ تَبُوكَ - قَالَ وَكَانَ يَعْلَى يَقُولُ تِلْكَ الْغَزْوَةُ أَوْثَقُ عَمَلِي عِنْدِي - فَقَالَ عَطَاءٌ قَالَ صَفْوَانُ قَالَ يَعْلَى كَانَ لِي أَجِيرٌ فَقَاتَلَ إِنْسَانًا فَعَضَّ أَحَدُهُمَا يَدَ الآخَرِ - قَالَ لَقَدْ أَخْبَرَنِي صَفْوَانُ أَيُّهُمَا عَضَّ الآخَرَ - فَانْتَزَعَ الْمَعْضُوضُ يَدَهُ مِنْ فِي الْعَاضِّ فَانْتَزَعَ إِحْدَى ثَنِيَّتَيْهِ فَأَتَيَا النَّبِيَّ ﷺ فَأَهْدَرَ ثَنِيَّتَهُ ‏.‏

ইয়া'লা ইবনু উমাইয়্যাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ)-এর সঙ্গে তাবূকের যুদ্ধ করেছি। বর্ণনাকারী বলেন, ইয়া’লা বলতেন, ঐ যুদ্ধ আমার নিকট একটি নির্ভরযোগ্য (পুণ্যের) কাজ ছিল। আতা (রহঃ) ..... সাফওয়ান (রহঃ) হতে বর্ণনা করেন যে, ইয়া’লা (রাঃ) বলেছেন, আমার একজন শ্রমিক ছিল সে এবং অপর এক ব্যক্তি পরস্পর সংঘর্ষে লিপ্ত হল। এতে একজন অপরজনের হাতে কামড় বসিয়ে দিল।বর্ণনাকারী বলেন, সাফওয়ান (রহঃ) আমাকে খবর দিয়েছেন তাদের দুজনের মধ্যে কে অন্যের হাতে কামড় দিয়েছিল। যে ব্যক্তির হাতে কামড় দিয়েছিল সে ব্যক্তি কামড় দাতার মুখ থেকে তার হাত সজোরে টেনে নিল। এতে তার সম্মুখের দুটি দাঁতের একটি দাঁত পড়ে গেল। তখন উভয়েই নবী (ﷺ)-এর নিকট এসে অভিযোগ পেশ করল, তখন তিনি দাঁত পড়ে যাওয়ার অভিযোগ নাকচ করে দিলেন।

ই.ফা. ৪২২৫,ই.সে. ৪২২৫

সহীহ মুসলিম হাদিস ৪২৬৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে প্রথমে ইয়ালা (রাঃ)-এর তাবুক যুদ্ধে অংশ নেওয়ার কথা এসেছে। তিনি বলতেন, সেই যুদ্ধ তাঁর কাছে নির্ভরযোগ্য পুণ্যের কাজ ছিল। এরপর তাঁর এক শ্রমিকের ঘটনা বর্ণিত হয়েছে। শ্রমিক ও আরেক ব্যক্তি ঝগড়ায় জড়ায়। একজন অন্যজনের হাতে কামড় দেয়। কামড় খাওয়া ব্যক্তি হাত টেনে নিলে কামড়দাতার সামনের দুই দাঁতের একটি পড়ে যায়। পরে তারা নবী (صلى الله عليه وسلم)-এর কাছে অভিযোগ পেশ করে। তিনি দাঁত পড়ার অভিযোগ নাকচ করে দেন। এই বর্ণনায় তাবুকের স্মৃতি, শ্রমিকের ঘটনা, কামড়, আত্মরক্ষা এবং দিয়াত বাতিল—এসব বিষয় এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবী ইয়ালা (রাঃ) তাবুক যুদ্ধকে মূল্যবান আমল হিসেবে দেখতেন।
  • ঝগড়ায় কামড় দেওয়া ভুল আচরণ হিসেবে বর্ণিত হয়েছে।
  • আত্মরক্ষায় হাত টেনে নেওয়ার কারণে ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
  • নবী (صلى الله عليه وسلم)-এর কাছে অভিযোগ এনে বিচার চাওয়া হয়েছিল।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন