২/৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৩০ - ওযু, সালাত ও জ্ঞান গোপন না করার শিক্ষা
ওযূ এবং ওযূর পরপরই সলাত আদায়ের ফযিলত
উত্তম ওযু ও সালাত: দুই সালাতের মাঝের গুনাহ মাফ
সহীহ মুসলিম : ৪৩০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৩০
وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، قَالَ ابْنُ شِهَابٍ وَلَكِنْ عُرْوَةُ يُحَدِّثُ عَنْ حُمْرَانَ، أَنَّهُ قَالَ فَلَمَّا تَوَضَّأَ عُثْمَانُ قَالَ وَاللَّهِ لأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا وَاللَّهِ لَوْلاَ آيَةٌ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُكُمُوهُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " لاَ يَتَوَضَّأُ رَجُلٌ فَيُحْسِنُ وُضُوءَهُ ثُمَّ يُصَلِّي الصَّلاَةَ إِلاَّ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلاَةِ الَّتِي تَلِيهَا " . قَالَ عُرْوَةُ الآيَةُ { إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى} إِلَى قَوْلِهِ { اللاَّعِنُونَ}
হুমরান (রহঃ) হতে বর্ণিতঃ
‘উসমান (রাঃ) ওজু শেষে বললেন যে, আল্লাহর কসম, আমি তোমাদেরকে একটি হাদীস শুনাব। আল্লাহর কসম, যদি আল্লাহর কিতাবের মধ্যে একটি আয়াত না থাকত তাহলে আমি তোমাদেরকে কখনই হাদীসটি শুনাতাম না। আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, কোন ব্যক্তি যখন ওজু করে এবং উত্তমরূপে ওজু করে (অর্থাৎ ভালভাবে ওজুর স্থানগুলি ভিজায়) তারপর সালাত আদায় করে তখন তার এ সালাত ও পিছনের সালাতের মধ্যবর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হয়।‘উরওয়াহ বলেন, আয়াতটি হলঃ “আমি যেসকল স্পষ্ট নিদর্শন ও পথনির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্যে কিতাবে তা সুস্পষ্টভাবে বলে দেয়ার পরেও যারা তা গোপন রাখে, আল্লাহ তাদেরকে লা’নাত দেন এবং অভিশাপকারীরাও তাদেরকে অভিশাপ দেয়” –(সূরা আল-বাকারাহ ২:১৫৯)
ই.ফা. ৪৩৩, ই.সে. ৪৪৯
সহীহ মুসলিম হাদিস ৪৩০-এর সারসংক্ষেপ
এই হাদিসে উসমান (রাঃ) ওযু করার পর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর একটি বাণী শোনান। তিনি বলেন, কিতাবের একটি আয়াত না থাকলে তিনি হাদিসটি বর্ণনা করতেন না। উরওয়াহ (রহঃ) জানান, সেই আয়াত হলো আল্লাহর নাজিল করা স্পষ্ট নিদর্শন ও পথনির্দেশ গোপনকারীদের সম্পর্কে। হাদিসের মূল শিক্ষা হলো: কেউ যখন উত্তমরূপে ওযু করে, অর্থাৎ ওযুর স্থানগুলো ভালোভাবে ভিজিয়ে নেয়, তারপর সালাত আদায় করে, তখন তার এই সালাত ও পরের সালাতের মাঝের গুনাহ মাফ করে দেওয়া হয়। এখানে “ওযুর সঠিক পদ্ধতি”, “সালাতের ফজিলত” এবং “জ্ঞান গোপন না করা”—তিনটি বিষয় একসঙ্গে এসেছে, তবে মূল কেন্দ্র হলো উত্তম ওযু ও সালাত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওযুর অঙ্গগুলো ভালোভাবে ভিজিয়ে নেওয়া উত্তম ওযুর অংশ।
- সালাত দুই সালাতের মাঝের গুনাহ মাফের কারণ হতে পারে।
- উপকারী দ্বীনি জ্ঞান গোপন না করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
- ওযু শেষে সালাত আদায় করা হাদিসে বিশেষভাবে এসেছে।
