২/৪. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪২৮ - উত্তম ওযু ও সালাতের মাধ্যমে গুনাহ মাফ
ওযূ এবং ওযূর পরপরই সলাত আদায়ের ফযিলত
উত্তম ওযু ও সালাত: গুনাহ মাফের হাদিস
সহীহ মুসলিম : ৪২৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪২৮
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعُثْمَانُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، - وَاللَّفْظُ لِقُتَيْبَةَ - قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ حُمْرَانَ، مَوْلَى عُثْمَانَ قَالَ سَمِعْتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ، وَهُوَ بِفِنَاءِ الْمَسْجِدِ فَجَاءَهُ الْمُؤَذِّنُ عِنْدَ الْعَصْرِ فَدَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ ثُمَّ قَالَ وَاللَّهِ لأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا لَوْلاَ آيَةٌ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُكُمْ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " لاَ يَتَوَضَّأُ رَجُلٌ مُسْلِمٌ فَيُحْسِنُ الْوُضُوءَ فَيُصَلِّي صَلاَةً إِلاَّ غَفَرَ اللَّهُ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلاَةِ الَّتِي تَلِيهَا " .
‘উসমান ইবনু আফফান (রাঃ)-এর আযাদকৃত দাস হুমরান হতে বর্ণিতঃ
আমি ‘উসমান ইবনু আফফান (রাঃ)-কে বলতে শুনেছি যে, তিনি মসজিদের বারান্দায় ছিলেন। এমন সময় ‘আসর সালাতের জন্যে মুয়াজ্জিন তাঁর নিকট আসলে তিনি ওজুর পানি চাইলেন এবং ওজু করে বললেনঃ আল্লাহর কসম! আমি অবশ্যই তোমাদেরকে একটি হাদীস শুনাব, যদি আল্লাহর কিতাবে একটি আয়াত না থাকতো তাহলে আমি তোমাদেরকে হাদীসটি শুনাতাম না। (অতঃপর তিনি বললেন) আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি উত্তমরুপে ওজু করে সালাত আদায় করবে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে।
ই.ফা. ৪৩১,ই.সে. ৪৪৭
সহীহ মুসলিম হাদিস ৪২৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে উসমান ইবন আফফান (রাঃ) মসজিদের বারান্দায় ওযু করে একটি গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি জানান, আল্লাহর কিতাবে জ্ঞান গোপন না করার শিক্ষা না থাকলে তিনি এই হাদিস বর্ণনা করতেন না। এরপর তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বাণী তুলে ধরেন: যে মুসলিম উত্তমরূপে ওযু করে সালাত আদায় করে, আল্লাহ তার সেই সালাত ও পরবর্তী সালাতের মাঝের গুনাহ মাফ করে দেন। এখানে মূল কথা হলো “উত্তম ওযু”। শুধু দ্রুত পানি লাগিয়ে শেষ করা নয়; বরং ওযুর অঙ্গগুলো ভালোভাবে ধোয়া এবং তারপর সালাত আদায় করা। এই হাদিস ওযুর ফজিলত, সালাতের গুরুত্ব এবং গুনাহ মাফের কারণকে খুব সহজভাবে একসঙ্গে বুঝিয়ে দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- উত্তমভাবে ওযু করা সালাতের জন্য সুন্দর প্রস্তুতি।
- ওযু ও সালাতের মাধ্যমে দুই সালাতের মাঝের গুনাহ মাফের কথা এসেছে।
- জানা হক কথা গোপন না করা সাহাবিদের আমলের একটি দিক।
- সালাতকে নিয়মিত গুনাহ মাফের সুযোগ হিসেবে দেখা উচিত।
