৩০/৪. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৩১০ - রজমের আয়াত ও প্রমাণের শর্ত

ব্যভিচারের জন্য বিবাহিতকে রজম করা

রজমের বিধান ও প্রমাণের শর্ত সম্পর্কে উমর রাঃ-এর বক্তব্য

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৩১০

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ،يَقُولُ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَهُوَ جَالِسٌ عَلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ ﷺ إِنَّ اللَّهَ قَدْ بَعَثَ مُحَمَّدًا ﷺ بِالْحَقِّ وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ فَكَانَ مِمَّا أُنْزِلَ عَلَيْهِ آيَةُ الرَّجْمِ قَرَأْنَاهَا وَوَعَيْنَاهَا وَعَقَلْنَاهَا فَرَجَمَ رَسُولُ اللَّهِ ﷺ وَرَجَمْنَا بَعْدَهُ فَأَخْشَى إِنْ طَالَ بِالنَّاسِ زَمَانٌ أَنْ يَقُولَ قَائِلٌ مَا نَجِدُ الرَّجْمَ فِي كِتَابِ اللَّهِ فَيَضِلُّوا بِتَرْكِ فَرِيضَةٍ أَنْزَلَهَا اللَّهُ وَإِنَّ الرَّجْمَ فِي كِتَابِ اللَّهِ حَقٌّ عَلَى مَنْ زَنَى إِذَا أَحْصَنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ إِذَا قَامَتِ الْبَيِّنَةُ أَوْ كَانَ الْحَبَلُ أَوْ الاِعْتِرَافُ.

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

‘উমর ইবনু খাত্তাব (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর মিম্বারের উপর বসা অবস্থায় বলেছেন, নিশ্চয় আল্লাহ তা’আলা মুহাম্মাদ (ﷺ)-কে সত্য দ্বীনসহ পাঠিয়েছেন এবং তাঁর উপর কিতাব (কোরআন) অবতীর্ণ করেছেন। আল্লাহ্‌র নাযিলকৃত বিষয়ের মধ্যে آيَةُ الرَّجْمِ (ব্যভিচারের জন্য পাথর নিক্ষেপের আয়াত) রয়েছে। তা আমরা পাঠ করেছি, স্মরণ রেখেছি এবং হৃদয়ঙ্গম করেছি। সুতরাং রাসূলুল্লাহ (ﷺ) ব্যভিচারের জন্য রজম করার হুকুম বাস্তবায়ন করেছেন। তাঁর পরবর্তী সময়ে আমরাও (ব্যভিচারের জন্য) রজমের হুকুম বাস্তবায়িত করেছি।আমি ভয় করছি যে, দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পর কেউ এ কথা হয়তো বলবে যে, আমরা আল্লাহর কিতাবে (ব্যভিচারের শাস্তি) রজমের নির্দেশ পাই না। তখন আল্লাহ কর্তৃক নাযিলকৃত এ ফরজ কাজটি পরিত্যাগ করে তারা মানুষদেরকে পথভ্রষ্ট করে ফেলবে। নিশ্চয়ই আল্লাহর কিতাবে বিবাহিত নর-নারীর ব্যভিচারের শাস্তি الرَّجْمَ (পাথর নিক্ষেপ করে হত্যা)-এর হুকুম সাব্যস্ত। যখন সাক্ষ্য দ্বারা তা প্রমাণিত হয়, কিংবা গর্ভবতী হয়, অথবা সে নিজে স্বীকার করে। [২৬]

[২৬] এ আয়াতটি তিলাওয়াত মানসূখ বা রহিত হয়ে গেছে কিন্তু আয়াতটির হুকুম এখনো বহাল রয়েছে।ই. ফা. ৪২৭১, ই. সে. ৪২৭১

সহীহ মুসলিম হাদিস ৪৩১০-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমর ইবন খাত্তাব রাঃ মিম্বারে বসে গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি বলেন, আল্লাহ মুহাম্মাদ صلى الله عليه وسلم-কে সত্যসহ পাঠিয়েছেন এবং তাঁর ওপর কিতাব নাজিল করেছেন। নাজিল হওয়া বিষয়ের মধ্যে রজমের আয়াত ছিল—তারা তা পাঠ করেছেন, মনে রেখেছেন এবং বুঝেছেন। এরপর তিনি জানান, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم রজমের হুকুম বাস্তবায়ন করেছেন এবং তাঁর পরেও তা বাস্তবায়িত হয়েছে। হাদিসে আরও বলা হয়েছে, দীর্ঘ সময় পরে কেউ যেন এই ফরজ বিধান অস্বীকার করে মানুষকে ভুল পথে না নেয়—এ ভয় তিনি প্রকাশ করেন। এখানে প্রমাণের তিনটি দিক এসেছে: সাক্ষ্য প্রতিষ্ঠিত হওয়া, গর্ভ প্রকাশ পাওয়া, অথবা নিজের স্বীকারোক্তি। তাই এই হাদিসের মূল শিক্ষা হলো, রজমের বিষয়টি কঠোর বিচারিক প্রমাণের সঙ্গে যুক্ত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উমর রাঃ রজমের বিধানকে নাজিলকৃত বিষয়ের অন্তর্ভুক্ত বলেছেন।
  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এই বিধান বাস্তবায়ন করেছেন বলে বর্ণনায় এসেছে।
  • সাক্ষ্য, গর্ভ বা স্বীকারোক্তি—প্রমাণের বিষয় হাদিসে স্পষ্ট এসেছে।
  • ধর্মীয় বিধান অস্বীকারের আশঙ্কা থেকে সতর্ক করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন