৩১/১০. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৩৮৭ - সুলাইমান (আঃ)-এর ন্যায়বিচার

মুজতাহিদগণের মতবিরোধ সম্পর্কে

সুলাইমান (আঃ)-এর ন্যায়বিচার ও মায়ের মমতা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৩৮৭

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي شَبَابَةُ، حَدَّثَنِي وَرْقَاءُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «بَيْنَمَا امْرَأَتَانِ مَعَهُمَا ابْنَاهُمَا جَاءَ الذِّئْبُ فَذَهَبَ بِابْنِ إِحْدَاهُمَا. فَقَالَتْ هَذِهِ لِصَاحِبَتِهَا إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ أَنْتِ. وَقَالَتِ الأُخْرَى إِنَّمَا ذَهَبَ بِابْنِكِ . فَتَحَاكَمَتَا إِلَى دَاوُدَ فَقَضَى بِهِ لِلْكُبْرَى فَخَرَجَتَا عَلَى سُلَيْمَانَ بْنِ دَاوُدَ عَلَيْهِمَا السَّلاَمُ فَأَخْبَرَتَاهُ فَقَالَ ائْتُونِي بِالسِّكِّينِ أَشُقُّهُ بَيْنَكُمَا. فَقَالَتِ الصُّغْرَى لاَ يَرْحَمُكَ اللَّهُ هُوَ ابْنُهَا. فَقَضَى بِهِ لِلصُّغْرَى " .قَالَ قَالَ أَبُو هُرَيْرَةَ وَاللَّهِ إِنْ سَمِعْتُ بِالسِّكِّينِ قَطُّ إِلاَّ يَوْمَئِذٍ مَا كُنَّا نَقُولُ إِلاَّ الْمُدْيَةَ.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ একদা দু’জন মহিলা তাদের নিজ নিজ ছেলে নিয়ে যাচ্ছিল। এমন সময় এক বাঘ এসে তাদের একজনের ছেলেকে নিয়ে যায়। তখন তাদের একজন তার সঙ্গীনীকে বলল, তোমার ছেলেকে বাঘে নিয়েছে। আর দ্বিতীয়া জন বলল, বরং তোমার ছেলেকে বাঘে নিয়েছে। এ নিয়ে উভয়ে দাউদ (আঃ) –এর নিকট নালিশ নিয়ে গেল। তিনি বয়সে বড় মহিলার পক্ষে সন্তানের রায় দিলেন।তখন উভয়ে বেরিয়ে সুলাইমান ইবনু দাউদ (আঃ) –এর নিকট উপস্থিত হয়ে তাকে সে ঘটনা বলল। তিনি বললেন, তোমরা আমার কাছে একটি ছুরি নিয়ে এসো, আমি সন্তানটিকে কেটে উভয়ের মাঝে ভাগ করে দেবো। তখন বয়সে ছোট মহিলাটি বলল, না, আল্লাহ্‌ আপনার প্রতি রহম করুন। (আমি মেনে নিলাম)। ছেলেটি ঐ মহিলারই। তখন তিনি ছোট মহিলার পক্ষে ছেলে প্রদানের রায় দিলেন। বর্ণনাকারী বলেন, আবূ হুরায়রা‌ (রাঃ) বললেন, আল্লাহ্‌র কসম! আমি ইতোপূর্বে السِّكِّينِ ‘ছুরি’ শব্দটি সেদিন ব্যতীত আর কখনও শুনিনি। আমরা তাকে الْمُدْيَةَ বলতাম।

ই. ফা. ৪৩৪৬, ই. সে. ৪৩৪৬

সহীহ মুসলিম হাদিস ৪৩৮৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুই নারীর মধ্যে সন্তানের অধিকার নিয়ে একটি কঠিন বিরোধের কথা এসেছে। নেকড়ে একজনের সন্তান নিয়ে গেলে উভয়েই বেঁচে থাকা শিশুটিকে নিজের সন্তান দাবি করে। দাউদ (আঃ) বয়সে বড় নারীর পক্ষে রায় দেন। পরে তারা সুলাইমান ইবনু দাউদ (আঃ)-এর কাছে গেলে তিনি এমন একটি বিচারিক কৌশল গ্রহণ করেন, যাতে সত্য প্রকাশ পায়। তিনি শিশুটিকে কেটে ভাগ করার কথা বললে ছোট নারী শিশুর প্রাণ রক্ষার জন্য নিজের দাবি ছেড়ে দিতে প্রস্তুত হয়। এতে তার মমতা প্রকাশ পায় এবং সুলাইমান (আঃ) তার পক্ষে রায় দেন। এই হাদিস ন্যায়বিচার, বুদ্ধিমত্তা এবং মানুষের কথার পেছনের সত্য বুঝে সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিচারে শুধু বাহ্যিক দাবি নয়, সত্য প্রকাশের উপায়ও গুরুত্বপূর্ণ।
  • মায়ের প্রকৃত মমতা সন্তানের নিরাপত্তাকে নিজের দাবির চেয়ে বড় মনে করে।
  • বিচারকের প্রজ্ঞা অনেক সময় জটিল বিরোধের সত্য বের করে আনতে সাহায্য করে।
  • রায় দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া না করে গভীরভাবে বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন